• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সিপিজিএ ১ম স্টান্ডার্ড রেটিং স্কুল দাবা প্রতিযোগিতা শুরু: উদ্ধোধন করেন রানী হামিদ

ক্রীড়া প্রতিবেদক: / ১৪৬ Time View
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

সিপিজিএ ১ম স্ট্যান্ডার্ড রেটিং স্কুল দাবা প্রতিযোগিতা’র খেলা (বৃহস্পতিবার) বিকাল হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে।

আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেনঃ আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ, স্পোর্টস বাংলারে সভাপতি মোঃ আরিফুজ্জামান আরিফ, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের সভাপতি রাহাত হোসেন, মোঃ জাহিদ চৌধুরী সলিল, একরামুল হক মাসুদ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মামুন কবীর। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই খেলা অঅনুষ্ঠিত হয়। তিনটি গ্রুপে এ প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হচ্ছে। ছাত্রদের প্রথম হতে পঞ্চম শ্রেনী পর্যন্ত ও ষষ্ঠ হতে দশম শ্রেনী পর্যন্ত এবং ছাত্রীদের জন্য একটি গ্রুপ। প্রথম রাউন্ডের খেলা শেষে বালিকাদের গ্রুপে ৮ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছেন, ছাত্রদের প্রথম হতে পঞ্চম শ্রেনী পর্যন্ত গ্রুপে ১২ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছেন এবং ষষ্ঠ হতে দশম শ্রেনী পর্যন্ত গ্রুপে ১৪ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছে। (শুক্রবার) সকাল ১০-৩০ (সাড়ে দশ) টা হতে সকল গ্রুপের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে শুরু হবে।
প্রতিযোগিতার প্রতিটি ইভেন্টের খেলা তিন দিন ব্যাপী ৭ সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং বিজয়ীদের নগদ অর্থ, ক্রেস্ট ও মেডেল পুরস্কার দেয়া হবে।
Media Committee
Bangladesh Chess Federation


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category