• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ
র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে ইস্টার আইল্যান্ডে ৪.৭ মাত্রার ভূমিকম্প ইরান হয় অত্যন্ত দক্ষতার সঙ্গে আলোচনা করছে, নয়তো কৌশলে এড়িয়ে যাচ্ছে: জার্মান চ্যান্সেলর সংসদীয় রীতির প্রতি শ্রদ্ধা, সংসদ নেতার আসনে না বসে পেছনে বসলেন তারেক রহমান ‘ইরানের মজুত মিসাইল ও ড্রোন দিয়ে বছরের পর বছর যুদ্ধ চালানো সম্ভব’ বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে সুপ্রিম কোর্টে উত্তেজনা রাজা চার্লস ট্রাম্পের চাচাতো ভাই, শুনে প্রেসিডেন্ট বললেন—‘ওয়াও!’

বিশ্বকাপ কাভারেজে বাংলাদেশি সাংবাদিকদের আবেদন প্রত্যাখ্যান আইসিসির

অনলাইন ডেস্ক / / ৫৯ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকা আগেই নিশ্চিত। এবার সেই অনুপস্থিতির তালিকায় যুক্ত হলো দেশের ক্রীড়া সাংবাদিকরাও। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ কাভারের জন্য আইসিসিতে আবেদন করা সব বাংলাদেশি সাংবাদিকের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। রোববার সন্ধ্যায় পাঠানো এক ই-মেইলে আইসিসি বিষয়টি সংশ্লিষ্ট সাংবাদিকদের জানিয়ে দেয়।

ফলে প্রথমবারের মতো এমন এক বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশ দল তো থাকছেই না, থাকছেন না দেশের কোনো ক্রীড়া সাংবাদিকও।বহু বছর ধরেই দেশের সংবাদমাধ্যমকর্মীরা বাংলাদেশ দলের সঙ্গে দেশ-বিদেশের সিরিজ কাভার করে আসছেন। এমনকি বাংলাদেশ দল কোনো বিশ্বকাপে না খেললেও আন্তর্জাতিক আসরে সাংবাদিকদের উপস্থিতি ছিল নিয়মিত। কিন্তু এবার সেই ধারাবাহিকতায় ছেদ পড়েছে।

দৈনিক সমকালের ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী যিনি প্রায় তিন দশকের সাংবাদিকতা জীবনে ১৩টি আইসিসি ইভেন্ট কাভার করেছেন এ ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায় মনে হচ্ছে সাংবাদিকদেরও কার্যত বয়কট করা হয়েছে। অতীতে এমনটা কখনো হয়নি। এটা হতাশাজনক এবং উদ্বেগজনক।

এনটিভির ক্রীড়া সম্পাদক বর্ষণ কবীরও আইসিসির সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি মনে করেন, এই প্রত্যাখ্যান বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সরকারের উদ্বেগকেই আরও জোরালো করেছে।

বর্ষণের প্রশ্ন, ‘ভারতে না হলেও সহ-আয়োজক শ্রীলঙ্কায় সাংবাদিকদের কাজ করার সুযোগ দেওয়া যেত। সেটা না করে পুরো বিষয়টাই একতরফা সিদ্ধান্তে পরিণত করা হয়েছে।’

ক্রিকেটভিত্তিক অনলাইন পোর্টাল ক্রিকেট ৯৭ এর সম্পাদক শিহাব আহসান খান বলেন, ‘বাংলাদেশ থাকুক বা না থাকুক, বিশ্বকাপে বাংলাদেশের সাংবাদিকদের উপস্থিতি ছিল স্বাভাবিক ব্যাপার।

এবার কাউকেই অনুমোদন না দেওয়া খুবই দুঃখজনক। এতে মনে হচ্ছে, বাংলাদেশ থেকে যাওয়া মানুষদেরই ঝুঁকিপূর্ণ ভাবা হচ্ছে।’এ সিদ্ধান্তে আন্তর্জাতিক অঙ্গন থেকেও প্রতিক্রিয়া এসেছে। পাকিস্তানি সাংবাদিক শাকির আব্বাসি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, বাংলাদেশি সাংবাদিকদের অন্তত শ্রীলঙ্কায় ম্যাচ কাভারের সুযোগ দেওয়া উচিত ছিল এবং আইসিসির অবস্থান অন্যায়।

এ বিষয়ে আইসিসির মিডিয়া বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করেনি।

সব মিলিয়ে, বাংলাদেশ দল ও সাংবাদিক দু’পক্ষেরই অনুপস্থিতিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ শূন্যের কোঠায় গিয়ে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category