• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ
মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে ইস্টার আইল্যান্ডে ৪.৭ মাত্রার ভূমিকম্প ইরান হয় অত্যন্ত দক্ষতার সঙ্গে আলোচনা করছে, নয়তো কৌশলে এড়িয়ে যাচ্ছে: জার্মান চ্যান্সেলর সংসদীয় রীতির প্রতি শ্রদ্ধা, সংসদ নেতার আসনে না বসে পেছনে বসলেন তারেক রহমান ‘ইরানের মজুত মিসাইল ও ড্রোন দিয়ে বছরের পর বছর যুদ্ধ চালানো সম্ভব’ বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে সুপ্রিম কোর্টে উত্তেজনা রাজা চার্লস ট্রাম্পের চাচাতো ভাই, শুনে প্রেসিডেন্ট বললেন—‘ওয়াও!’ প্রতিটি নতুন শয়তানির জবাবে আমরা নতুন চমক দেখাই: আকবরজাদে

রংপুরে সাংবাদিক রাকিবকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো / / ৩২ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

রংপুরে সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলামকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুজ্জামান।

ভুক্তভোগী সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলাম দৈনিক আমাদের সময় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল এশিয়া পোস্টের রংপুর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

অপরদিকে অভিযুক্ত কিশোর গ্যাং নেতা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মালডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের সন্তান আহসান হাবীব নীরব (১৯)। সে একটি বেসরকারি কলেজে অধ্যয়নের সুবাদে দীর্ঘ দুই বছর থেকে রংপুর নগরীতে অবস্থান করছে।

ভুক্তভোগী সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলাম জানান,অতি সম্প্রতি মহাসড়কে বাস থামিয়ে চাঁদাবাজি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করি ও বর্তমানে রংপুর বিভাগের ভারতীয় সীমান্ত দিয়ে মাদক চোরাচালান সম্পর্কিত একটি প্রতিবেদন নিয়ে কাজ করছি। এই ২ টি প্রতিবেদনকে ঘিরে অনেকেই আমার উপর ক্ষিপ্ত ছিলো।
গত ১ এপ্রিল সন্ধ্যাবেলা অভিযুক্ত নীরবের নাম্বার থেকে প্রথমে আমার ব্যক্তিগত নাম্বারে কল দেওয়া হয়।সেসময়ে আমি মোটরসাইকেল ড্রাইভিং করায় মুঠোফোন রিসিভ করতে না পারায় আমার মা এর নাম্বারে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একই সঙ্গে আমার বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ তুলে আমাকে মারধর করাসহ জীবননাশের হুমকি প্রদান করা হয়। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুজ্জামান জানান, সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলামকে হুমকির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category