• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে ইস্টার আইল্যান্ডে ৪.৭ মাত্রার ভূমিকম্প ইরান হয় অত্যন্ত দক্ষতার সঙ্গে আলোচনা করছে, নয়তো কৌশলে এড়িয়ে যাচ্ছে: জার্মান চ্যান্সেলর সংসদীয় রীতির প্রতি শ্রদ্ধা, সংসদ নেতার আসনে না বসে পেছনে বসলেন তারেক রহমান ‘ইরানের মজুত মিসাইল ও ড্রোন দিয়ে বছরের পর বছর যুদ্ধ চালানো সম্ভব’ বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে সুপ্রিম কোর্টে উত্তেজনা রাজা চার্লস ট্রাম্পের চাচাতো ভাই, শুনে প্রেসিডেন্ট বললেন—‘ওয়াও!’

৩০ বছরেও হয়নি সেতুর সংযোগ সড়ক, দুর্ভোগে হাজারও মানুষ

অনলাইন ডেস্ক / / ২৭ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

একটি ছোট্ট ব্রিজ। ছয়টি গ্রাম সংযোগ করেছে। কিন্তু ব্রিজটি নির্মাণের ৩০ বছর পার হলেও সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। গ্রামবাসী নিজ উদ্যোগে একটি বাঁশের সাঁকো বসিয়ে চলাচল করছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ছয়টি গ্রামের হাজারো নারী-পুরুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা। এলাকাবাসী দ্রুত ব্রিজটির সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন।

জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের রামগতি, বিয়ারাঘাট, ছোটপিয়ারি, বড়পিয়ারি, ঘোনাপাড়া ও চর সাপড়িসহ আদিবাসী পল্লীর কয়েক হাজার মানুষের চলাচলের জন্য প্রায় ৩০ বছর আগে একটি কালভার্ট ব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু ব্রিজের দুপাশে নেই কোনো সংযোগ সড়ক। শুকনো মৌসুমে কোনোরকম চলাচল করা গেলেও বর্ষায় দুর্ভোগ বেড়ে যায়। সংযোগ সড়কের কাছে গভীর খাত থাকায় পানি জমে থাকে। ইউপি চেয়ারম্যান-মেম্বরদের বলেও কোনো কাজ হয়নি। এ অবস্থায় গ্রামবাসী নিজ উদ্যোগে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছে।

বিয়ারা গ্রামের আফজাল হোসেন জানান, ব্রিজের সংযোগ সড়ক না থাকায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুকনো মৌসুমে কোনো রকম চলাচল করা হলেও বর্ষা মৌসুমে একেবারেই চলাচল করা যায় না।

রোকেয়া বেগম জানান, সংযোগ সড়ক না থাকায় গর্ভবতী রোগী, বয়স্ক মানুষ ও শিশু ও শিক্ষার্থীদের চলাচল কষ্টকর হয়ে পড়েছে। বাঁশের সাকে দিয়ে কোনো রোগী হাসপাতালে নেয়া যায় না।

কৃষক রমজান আলী জানান, ব্রিজের সংযোগ না থাকায় কৃষকরা কৃষি পণ্য পরিবহন করতে পারছে না। এতে তারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।

স্কুল শিক্ষক জানান, বর্ষা মৌসুমে ছাত্ররা স্কুলে আসতে পারে না। এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে।

আদিবাসী পল্লীর অমল সিং জানান, দ্রুত সেতুর সংযোগ সড়ক নির্মাণসহ রাস্তা সংস্কার হলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী রুমানা আফরোজ জানান, স্থানীয়দের আবেদনের ব্রিজটির সংযোগ সড়ক স্থাপনসহ বিয়ারাঘাট মোড় থেকে চর সাপড়ি স্কুল পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য ‘স্বল্প ব্যয় গ্রাম সড়ক ব্রিজ

কালভার্ট নির্মাণ প্রকল্পে’ অন্তর্ভুক্তির জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদিত হলে টেন্ডারের মাধ্যমে সংযোগ সড়ক ও রাস্তা নির্মাণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category