• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান

দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী

অনলাইন ডেস্ক/ / ৬৭ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে নিজের দ্বিতীয় বিয়ের খবর নিশ্চিত করেছেন আলোচিত ইসলামী বক্তা ও মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম মাদানী। আজ বুধবার (০৬ মে) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ বার্তার মাধ্যমে তিনি এই তথ্য জানান।

ব্যক্তিগত নৈতিকতা ও ধর্মীয় বিধানের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি উল্লেখ করেন, অনৈতিক বা ‘হারাম’ সম্পর্ক থেকে দূরে থেকে ইসলামের বিধান অনুযায়ী জীবন পরিচালনার উদ্দেশ্যেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক অবক্ষয় ও গোপনে পাপে লিপ্ত হওয়ার চেয়ে তিনি হালাল পথ বেছে নেওয়াকে শ্রেয় মনে করেছেন বলে জানান।

স্ট্যাটাসে মাদানী তার প্রথম স্ত্রীর প্রতি সংবেদনশীলতা প্রকাশ করে লেখেন, ‘এই সিদ্ধান্তে আমার প্রথম আহলিয়ার (স্ত্রী) কষ্ট হচ্ছে, এটা ভেবে আমার বুক ভেঙে যায়। তবে আমি বিশ্বাস করি, যা আল্লাহ হালাল করেছেন, তা গ্রহণ করাই সঠিক পথ। দীর্ঘ সময় ধরে তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি এবং আল্লাহর কাছে সাহায্য চেয়েছি।’

আড়াই বছরের দাম্পত্য জীবনে প্রথম স্ত্রীর সাথে কোনো তিক্ততা ছিল না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের সংসারে কখনও অভিযোগ ছিল না। আমরা একে অপরের সুখের কারণ ছিলাম। আজ সেই ভালোবাসার মাঝেই এক কঠিন পরীক্ষা এসেছে।’

ভবিষ্যতে দুই পরিবারের মধ্যে ইনসাফ বা ন্যায়বিচার কায়েম রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন এই তরুণ বক্তা। তিনি বলেন, ‘ইনসাফ করাই বিয়ের বড় শর্ত। আল্লাহ যেন আমাকে কারো হক নষ্ট না করার এবং সবার প্রতি ন্যায়বিচার করার তাওফিক দান করেন।’

পরিশেষে তিনি তার দুই পরিবারের ধৈর্য ও মানসিক প্রশান্তির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category