• রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাংবাদিক উপস্থিত হওয়াতে কুমিল্লা সালদা নদীর ক্যাম্প ৬০-বিজিবির চোরাই গরু ওপেন নিলাম স্থগিত চেয়ার থেকে ব্রিটিশ আমলের সাদা তোয়ালে সরিয়ে দিলেন থালাপতি বিজয় রাতেই যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে আঘাত হানতে পারে ঝড় নিজেদের নির্বাচনি ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি: জামায়াত আমির আমরা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নতুনভাবে ঐক্যবদ্ধ হয়েছি: পানিসম্পদ মন্ত্রী আইফেল টাওয়ারে উড়ল ফিলিস্তিনি পতাকা সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন প্রয়োজন কিনা: নাহিদ ইসলাম ইরানে যৌথভাবে হামলা চালাতে সৌদি আরব ও কাতারকে রাজি করাতে পারেনি আমিরাত হরমুজে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নতুন ব্যবস্থা চালুর প্রস্তুতি ইরানের

জীবন-মৃ*ত্যু*র সন্ধিক্ষণে আব্বাস, বাঁ*চা*নো*র আকুতি

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি / ১৭০ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”— ভূপেন হাজারিকার এই চিরন্তন বাণীটিই এখন শেষ ভরসা চট্টগ্রামের মোঃ আব্বাস উদ্দিনের (৪৩) পরিবারের। যে মানুষটি একসময় অন্যের বিপদে-আপদে সবার আগে সহানুভূতির হাত বাড়িয়ে দিতেন, নিয়তির নির্মম পরিহাসে আজ তিনিই হাসপাতালের আইসিইউতে শয্যাশায়ী। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা আব্বাসকে বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি সাহায্যের আকুল আবেদন জানিয়েছে তার পরিবার।

পারিবারিক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরীর কাজীর গলির স্থায়ী বাসিন্দা, মরহুম সিরাজুল হক ড্রাইভারের তৃতীয় পুত্র মোঃ আব্বাস উদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল ও কঠিন রোগে ভুগছেন। বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ষষ্ঠ তলায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

দীর্ঘদিন ধরে চলা এই ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটাতে গিয়ে আব্বাসের পরিবার আজ পুরোপুরি নিঃস্ব। বিভিন্ন হাসপাতালে দফায় দফায় চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে পরিবারের জমানো সব অর্থ শেষ হয়ে গেছে। আব্বাসের চিকিৎসার জন্য প্রতিদিন যে বিপুল অঙ্কের টাকার প্রয়োজন হচ্ছে, তা জোগাড় করা এখন আর এই মধ্যবিত্ত পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।

এদিকে ঘরে রয়েছে আব্বাসের তিনটি অবুঝ শিশু সন্তান। বাবার এই গুরুতর অসুস্থতার কথা বোঝার বয়সও এখনো ওদের হয়নি। চোখের সামনে উপার্জনের একমাত্র অভিভাবককে হারিয়ে ফেলার শঙ্কায় দিন কাটছে পুরো পরিবারের। আব্বাস যেন আবার সুস্থ হয়ে তার সন্তানদের মাঝে, তার চিরচেনা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন— সেজন্য দেশের ধনবান, সমাজসেবী, প্রবাসী ভাই ও বিভিন্ন বৃত্তশালী প্রতিষ্ঠানের প্রতি জরুরি আর্থিক সহায়তার অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা।

একটি জীবন বাঁচলে বেঁচে যাবে তিনটি অবুঝ শিশুর ভবিষ্যৎ। আপনার সামান্য সহানুভূতি ও সাহায্য এই পরিবারটিকে ফিরিয়ে দিতে পারে নতুন জীবন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category