• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ
বাবুর্চি কাজের আড়ালে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম গোছানো: ফারুক বাবুর্চি আটক বাঘারপাড়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ইটভাটা শ্রমিকের বিরুদ্ধে ঢাকা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার পতেঙ্গায় শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুভ সূচনা জন্মদিনে তারেক রহমান: ইতিহাস, সংগ্রাম ও উত্তরাধিকারের এক আবেগঘন অধ্যায় কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নে নির্বাচনী আমেজ, জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুর রহমান চৌধুরীকে ঘিরে আলোচনা অবৈধ বালুর অভিযানের খবর করায় বালু খাদকরা হামলা করে সাংবাদিককে পুলিশের সোপর্দ ২০ নভেম্বর কালিগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বঙ্গভবনে যবিপ্রবি প্রতিনিধিদল: সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি রাষ্ট্রপতির আলী শাহ ইয়ূথ ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, সিনিয়র দলের বিশাল জয়

বাথরুমে মিললো ৮ বছরের মেয়ে শিশুর বিচ্ছিন্ন মাথা, বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য

অনলাইন ডেস্ক/ / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

রাজধানীর পল্লবীতে আট বছরের এক মেয়ে শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, হত্যার আগে শিশুকে ধর্ষণ করা হয়। তার ছিন্ন মাথা বাসার বাথরুমে পাওয়া গেছে।

পুলিশ বলছে, তারা একটি দ্বিখণ্ডিত মৃতদেহ উদ্ধার করেছে। হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কি না, সেটি মেডিক্যাল পরীক্ষার পর জানা যাবে।

শিশুটি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার এক রিকশা মিস্ত্রির মেয়ে। পরিবারের সঙ্গে সে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের বাসায় থাকত।  মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন প্রতিবেশী সোহেল রানা নামের একজনকে খুঁজছে পুলিশ।

পল্লবী থানার এসআই ইকবাল হোসেন বলেন, একটি শিশুর গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমরা আলমত সংগ্রহ করছি। এ ঘটনায় সন্দেহভাজন সোহেল রানা পালিয়ে গেছেন। তবে সোহেলের স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে যেকোনো সময়ে এ হত্যাকাণ্ড ঘটে। এ সময় বাসায় অন্য কেউ ছিল না।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাশের বাসার বাসিন্দা সোহেল রানা শিশুটিকে হত্যা করে পালিয়ে যান।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category