বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার পথে এবারও দুর্দান্ত গতিতে ছুটছে আলবিসেলেস্তেরা। ‘জে’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা আগেভাগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা ২ জয়ে আলবিসেলেস্তেরা উঠে গেছে শেষ বত্রিশে।
এবারের আসরে আর্জেন্টিনার হয়ে করা ৫ গোলের পাঁচটিই এসেছে লিওনেল মেসির পা থেকে। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নামবে তিনে তিন করার লক্ষ্যে।
বাংলাদেশ সময় আগামীকাল রোববার সকাল ৮টায় ডালাসে শুরু হবে আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি স্পোর্টস ও সময়। আর্জেন্টিনা-জর্ডান ছাড়াও আর কোন কোন ম্যাচ দেখা যাবে টেলিভিশনে একনজরে চোখ বুলিয়ে নিন।