• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন

দেবিদ্বারে সরকারি সার ডিলার প্রস্তাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার নাম!

কুমিল্লা দেবিদ্বার উপজেলা প্রতিনিধি / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দেবিদ্বার উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সুমন রানাকে সরকারি সার ডিলার হিসেবে নিয়োগের প্রস্তাব করার এলাকায় বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে। এছাড়া উপজেলার মোহনপুর বাজারের তার ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিম্নমানের কীটনাশক বিক্রি এবং তা ব্যবহারের পর কৃষকের ধান ও পানবরজ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরও তাকে সরকারি সার ডিলার হিসেবে প্রস্তাবনা জেলা প্রশাসকের নিকট প্রেরন করেছে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি। সুমন রানা উপজেলার কুরুইন গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে এবং মোহনপুর বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করেন।

স্থানীয়দের দাবি, সুমন রানা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দেবিদ্বার উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য। সুমন রানার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কীটনাশক কিনে জমিতে ব্যবহার করার পর কয়েকজন কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মোহনপুরের হিন্দুপাড়ার কৃষক শ্যামল নাহার প্রায় এক বিঘা জমির পানবরজে তার দোকান থেকে কেনা কীটনাশক প্রয়োগ করে, পরে পুরো বরজের পানগাছ ঝলসে যাওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে ৬০ হাজার টাকা দেওয়ার কথা জানা গেছে।

এ ছাড়া তালতলা গ্রামের কৃষাণী আসমা বেগম পোকামাকড় দমনের জন্য ওই দোকান থেকে কীটনাশক কিনে ধানক্ষেতে প্রয়োগ করেন। পরে প্রায় এক একর জমির ধানগাছ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায়ও ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা স্থানীয়ভাবে জানা গেছে।

নাম প্রকাশে অনেচ্ছুক স্থানীয় কয়েকজন কৃষক অভিযোগ করে বলে, সুমন রানা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দোকান নিন্মমানের কীটনাশক বিক্রি করতো, আর এসেব কীটনাশক জমিতে ব্যবহার করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার পর অনেক কৃষক কোন প্রতিকার পেতোনা। সুমনের বিরুদ্ধে এসব অভিযোগ কৃষি কর্মকর্তারা জানার পরও সার ডিলার হিসেবে তার নামে কিভাবে প্রস্তাব করেন, এটা খুবই দুঃখজনক। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়টি নজর দিবেন।

কৃষকদের অভিযোগের পরও সংশ্লিষ্ট উপজেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে তার ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে বরং সরকারি সার ডিলার নিয়োগের প্রস্তাবনায় তার নাম আসায় স্থানীয় কৃষক ও কীটনাশক ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ।

জহিরুল ইসলাম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, সরকারি সার ডিলার দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যবসায়ীর রাজনৈতিক পরিচয়, লাইসেন্স, ব্যবসায়িক রেকর্ড, কৃষকদের অভিযোগ এবং পূর্বের ক্ষয়ক্ষতির ঘটনাগুলো যাচাই করা হোক। একই সঙ্গে অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায় বলেন, কীটনাশক ব্যবহার করে ফসল ক্ষতি হওয়ার ঘটনায় সুমন রানাকে সতর্ক করা হয়েছিলো এবং ওই ব্যবসায়ী কর্তৃক ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরন দেওয়া হয়েছিলো। সে ছাত্রলীগ করে এমন প্রমান বা অভিযোগ কেউ দেয়নি তাই তার নামসহ ৩ জনের প্রস্তাব করা হয়েছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, সুমন রানা নিষিদ্ধ সংগঠনের সাথে সম্পৃক্ত এই বিষয়টি আমাদের জানা ছিলোনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category