কুমিল্লা দেবিদ্বার উপজেলা গুনাইঘর এলাকার ৬ নং বাঙ্গরা ওয়ার্ডে হারুন মোল্লার কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার হিড়িক পড়েছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।
এলাকাবাসীর অভিযোগে জানা যায়, উপজেলার ৯ নং উত্তর গুনাইঘর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড সহ দেবিদ্বার উপজেলায় অন্তত ৫০ টি ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে ফসলি জমি নষ্ট করা হচ্ছে দিন রাত
সরেজমিনে গিয়ে জানাযায়
৯ নং উত্তর গুনাইঘর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বাঙ্গরা মৌজার হারুন মোল্লার কৃষি জমির মধ্যে চাষারপাড় গ্রামের পাশে বাঙ্গরা কৃষি মাঠে প্রশাসনের অভিযানের ভয়ে রাতেই চালান মেশিন। শুক্রবার ও শনিবার প্রশাসনের অভিযানের ভয়ে মেশিন বন্ধ রাখারও খবর পাওয়া যায়।
৯ নং উওর গুনাইঘর ইউনিয়ন পরিষদ এর এক সদস্য বলেন কৃষি জমি বিনষ্ট করে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উওোলন করে আসছে তবে গত কয়েক দিন আগে উপজেলা প্রসাশন অভিযান পরিচালনা করে মেশিন ভাংচুর করে বন্ধ রাখার নির্দেশ দিয়ে যায় এক দিন না যেতেই প্রসাশনের বাঁধা উপেক্ষা করে ক্ষমতার বলে ফের চালাচ্ছেন অবৈধ ড্রেজার মেশিন লোক মুখে শুনেছি তারা প্রসাশন কে মেনেজ করেই এই মেশিন চালাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, , মোঃ বাবুল মিয়া ও কাইয়ুমের নেতৃত্বে এই মাটি কাটা চলছে। ড্রেজার দিয়ে গভীর করে মাটি তোলায় পাশের জমিগুলোও ভেঙে পড়ছে এবং আবাদ অনুপযোগী হয়ে পড়ছে।
ভুক্তভোগী কৃষকরা জানান, বাধা দিতে গেলে উল্টো হুমকি দেওয়া হয়। এভাবে চলতে থাকলে এলাকায় খাদ্য সংকট ও জলাবদ্ধতা দেখা দেবে।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, কৃষি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটা সম্পূর্ণ অবৈধ। লিখিত অভিযোগ পেলে সরেজমিনে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।