• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন ছাপানোর অভিযোগে দেবীদ্বারের সেবা প্রিন্ট এন্ড প্রেস মালিক মহসিন গ্রেপ্তার ফেসবুকে ভাইরাল সার ডিলার বাতিলের কথিত নোটিশ, অবগত নন দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা পটিয়া ভাটিখাইনে বিষপানে যুবকের রহস্যজনক মৃত্যু: ঘটনাস্থল নানার বাড়ি.. দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আব্দুল কাদের সরকারের নেতৃত্বে রাজামেহার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শোডাউন ম্যাজিক ফেডারেশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন ম্যাজিশিয়ান বাসেত মাহমুদ দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ১৩ কুমিল্লায় বর্ষীয়ান তিন আলেমকে সংবর্ধনা বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সাজেকে সড়ক অবরোধে আটকে পড়ল চিকিৎসাসেবা, প্রসূতি নারীর মৃত্যু ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট দখলের হুমকি দিলেন বিজেপি নেতা

অনলাইন ডেস্ক / ২৮ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির লোকসভা সদস্য নিশিকান্ত দুবে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট দখলের হুমকি দিয়েছেন। তার অভিযোগ, ‘দেশভাগের’ সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এসব অঞ্চল পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন। যার ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চল চট্টগ্রাম বন্দরে প্রবেশাধিকার হারিয়ে উন্নয়ন ও যোগাযোগের ক্ষেত্রে পিছিয়ে পড়েছে।

দুবের দাবি, এই তিন অঞ্চল ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে। এগুলো একসময় ত্রিপুরা (টিপরা) রাজ্যের অংশ ছিল। তিনি বলেন, নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম কোনো ধরনের পরামর্শ ছাড়াই পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছিল। এ ক্ষেত্রে ত্রিপুরার রাজপরিবার, বিশেষ করে মহারানি কাঞ্চনপ্রভার সঙ্গে আলোচনা করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

দুবে দাবি করেন, মহারাজা বীর বিক্রম দেবের মৃত্যুর পর মহারানি কাঞ্চনপ্রভাকে অন্ধকারে রেখেই এসব ভূখণ্ড হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। তার প্রশ্ন, র‌্যাডক্লিফ লাইন কিংবা ম্যাকমোহন লাইনের কোন ভিত্তিতে এসব অঞ্চল পাকিস্তানকে দেওয়া হয়েছিল?

বিজেপির এই সংসদ সদস্য দাবি করেন, ভারতের ভূখণ্ড হারানোর বিষয়টি শুধু কাশ্মীরের মধ্যে সীমাবদ্ধ নয়; বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকা কিছু অঞ্চলও ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে সংশ্লিষ্ট ছিল।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশিকান্ত দুবে বলেন, ‘এখন কেবল পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের হাত থেকে পুনরুদ্ধারই নয়, বরং নেহরুজি যে অঞ্চলগুলো জোরপূর্বক হস্তান্তর করেছিলেন—সে নোয়াখালী, চট্টগ্রাম বন্দর বা সিলেট, যা-ই হোক না কেন—সেগুলোও ফিরিয়ে আনার সময় হয়েছে।’

চট্টগ্রাম বন্দরে ভারতের প্রবেশাধিকার ফিরে পেলে উত্তর-পূর্বাঞ্চলের বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে উল্লেখ করে দুবে বলেন, ভারতের সামগ্রিক উন্নয়নের স্বার্থেই চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে। সূত্র: দ্য হিন্দু 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category