• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ
ভারতের পশ্টিমবঙ্গে সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার মক্কার আকাশে আবারও শত্রু ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোটের ১০ দিনে চার নির্বাচনে ধাক্কা খেল ইসরায়েল, কঠিন সমীকরণে নেতানিয়াহু ফিলিপাইনকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে ভারত হরমুজে তেলবাহী ২ ট্যাংকারে আগুন, দাবি ইরানের আকাশসীমায় ‘এক চীন নীতি’ প্রয়োগ করছে পাকিস্তান? এক দশকে পাকিস্তানের বৈদেশিক ঋণ প্রায় দ্বিগুণ পাকিস্তানে নতুন করে ছড়াচ্ছে পোলিও, আক্রান্ত ৭ মাসের শিশুসহ ৯ জন পরীমনি ইস্যুতে রাশেদ খাঁনের পোস্ট, সাংবাদিক রাজুর পাশে থাকার বার্তা রাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা

ভারতের পশ্টিমবঙ্গে সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

অনলাইন ডেস্ক / ২৪ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার ও বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় পশ্চিমবঙ্গে তিন কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আকাশ সরকার, সুরজিৎ শী ও শ্রীময়ী চক্রবর্তী। এ ঘটনায় পুলিশের ভূমিকা ও বাকস্বাধীনতা নিয়ে রাজ্যজুড়ে সমালোচনা শুরু হয়েছে।

ভারতের তথ্য যাচাইকারী সংস্থা অল্ট নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার তিনজনের মধ্যে আকাশ সরকার তিন দিন পুলিশ হেফাজতে থাকার পর গত ২৯ অক্টোবর আদালত থেকে জামিন পান। অন্যদিকে, শ্রীময়ী চক্রবর্তীকে গত ২৬ অক্টোবর ব্যক্তিগত বন্ডে মুক্তি দেয় বিধাননগর পূর্ব থানা।

তবে বাকি দুজন মুক্তি পেলেও ‘কোর বাংলা জনগণঠা’ নামের জনপ্রিয় ফেসবুক পেজের উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর সুরজিৎ এখনো পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।

দুর্গাপূজায় পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় পোস্ট, হেফাজতে সুরজিৎ

অভিযোগ রয়েছে, দুর্গাপূজার সময় চোরবাগানে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনা এবং এ ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন সুরজিৎ।

ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্য সুরজিতের পরিবারের অভিযোগ, তাঁকে গ্রেপ্তারের আগে স্থানীয় বিজেপি ও আরএসএস কর্মীরা তাঁদের বাড়িতে হামলা চালান। পরে তাঁদের ছেলেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সুরজিতের আইনজীবী ও স্বজনদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে পোস্ট, গ্রেপ্তার আকাশ

অন্যদিকে, দুর্গাপূজার পদদলিত হওয়ার ঘটনা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ করে কটাক্ষমূলক পোস্ট দেওয়ার অভিযোগে গত ২৫ অক্টোবর নাগেরবাজারের বাড়ি থেকে আকাশ সরকারকে গ্রেপ্তার করা হয়।

আকাশের দাবি, পূজামণ্ডপে বিশৃঙ্খলা এবং প্রতিমা বিসর্জনে প্রশাসনিক অব্যবস্থাপনা নিয়ে কথা বলার কারণেই তাঁকে মামলায় ফাঁসানো হয়েছে।

এ ছাড়া ‘তিন বাটি’ নামে রাজনৈতিক কটাক্ষ এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার কারণে শ্রীময়ী চক্রবর্তীকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।

তিন কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে পুলিশের এসব পদক্ষেপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বাকস্বাধীনতা ও রাজনৈতিক সমালোচনার অধিকার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category