• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সর্বশেষ
ঢাকা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার পতেঙ্গায় শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুভ সূচনা জন্মদিনে তারেক রহমান: ইতিহাস, সংগ্রাম ও উত্তরাধিকারের এক আবেগঘন অধ্যায় কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নে নির্বাচনী আমেজ, জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুর রহমান চৌধুরীকে ঘিরে আলোচনা অবৈধ বালুর অভিযানের খবর করায় বালু খাদকরা হামলা করে সাংবাদিককে পুলিশের সোপর্দ ২০ নভেম্বর কালিগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বঙ্গভবনে যবিপ্রবি প্রতিনিধিদল: সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি রাষ্ট্রপতির আলী শাহ ইয়ূথ ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, সিনিয়র দলের বিশাল জয় নগর আওয়ামী লীগ সদস্য ও বিশিষ্ট রোটারিয়ান মোঃ ইলিয়াস কে আটক করেছে পুলিশ নবীনগরে ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অবৈধ ড্রেজার বাণিজ্যের অভিযোগ

দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন

অনলাইন ডেস্ক / ২৮ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং কূটনৈতিক যোগাযোগ আরও গতিশীল করতে ‘যৌথ পরামর্শক কমিশন’ গঠনে একমত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত বৈঠক ও দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়াতে এ কমিশন কাজ করবে।

বুধবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাতের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কমিশন গঠনের বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রীরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিশন গঠনের মাধ্যমে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার একটি আনুষ্ঠানিক কাঠামো তৈরি হলো। কমিশনটি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত বৈঠক আয়োজনের পাশাপাশি বিদ্যমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা এবং সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার নতুন ক্ষেত্র চিহ্নিত করতে কাজ করবে।

বৈঠকে দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং নিজ নিজ সরকারের সামনে থাকা অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন মন্ত্রীরা। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়েও মতবিনিময় করেন তারা।

এ সময় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ে সন্তোষ প্রকাশ করেন উভয় পক্ষ। পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়াতে এ ধরনের সফরের গুরুত্ব তুলে ধরেন তারা।

এ ছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক বিভিন্ন অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়ের জন্য উচ্চপর্যায়ে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন দুই দেশের মন্ত্রীরা।

হুমায়ুন কবিরের শ্রীলঙ্কা সফরের অংশ হিসেবে অনুষ্ঠিত এ বৈঠককে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক গভীর করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category