• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
জন্মদিনে তারেক রহমান: ইতিহাস, সংগ্রাম ও উত্তরাধিকারের এক আবেগঘন অধ্যায় কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নে নির্বাচনী আমেজ, জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুর রহমান চৌধুরীকে ঘিরে আলোচনা অবৈধ বালুর অভিযানের খবর করায় বালু খাদকরা হামলা করে সাংবাদিককে পুলিশের সোপর্দ ২০ নভেম্বর কালিগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বঙ্গভবনে যবিপ্রবি প্রতিনিধিদল: সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি রাষ্ট্রপতির আলী শাহ ইয়ূথ ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, সিনিয়র দলের বিশাল জয় নগর আওয়ামী লীগ সদস্য ও বিশিষ্ট রোটারিয়ান মোঃ ইলিয়াস কে আটক করেছে পুলিশ নবীনগরে ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অবৈধ ড্রেজার বাণিজ্যের অভিযোগ চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

বঙ্গভবনে যবিপ্রবি প্রতিনিধিদল: সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি রাষ্ট্রপতির

পার্শা বিনতে শরীফ, যবিপ্রবি প্রতিনিধি / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য কমাতে বিভিন্ন ধারার শিক্ষার মধ্যে সমন্বয় সাধনের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার বাড়ানো এবং শিক্ষার মান যুগোপযোগী করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং যবিপ্রবির উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category