• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ যবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত “দুর্বৃত্তায়নের রাজনীতি আবার শুরু হয়েছে” যে অর্থনৈতিক অগ্রগতির দিকে দেশ এগিয়ে যাচ্ছে সেটাকে ব্যাহত করার অপচেষ্টা প্রতিহত করা হবেঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী “নৈতিক নেতৃত্বের উত্থানে জাগ্রত হোক আগামীর বাংলাদেশ” ইসলামী যুব আন্দোলন ইপিজেড থানা শাখার যুব সম্মেলন সম্পন্ন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা অর্থ কেলেঙ্কারির দায়ে অব্যহতি পেল মোহনা টিভির সিইও তসলিম চৌধুরী কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত

কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা / ২২ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে যানবাহনসহ বিপুল পরিমাণ চোরাচালানের মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মোবাইল ডিসপ্লের সিজার মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শিবেরবাজার বিওপির একটি টহলদল চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা নামক স্থান থেকে একটি যানবাহনসহ বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।

জব্দ করা মোবাইল ডিসপ্লেগুলোর সিজার মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরো জানায়, জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category