• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
সিদ্ধিরগঞ্জের হীরাঝিলে গভীর রাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা ৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হারুন উর রশীদ আটক গ্রেফতার ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ফ্যাসিস্ট আমলের মেয়র সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে সঠিক নীতিমালা ও সমন্বিত সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট রাজধানীর ৩০০ ফিট সড়কে ডাকাতির খবর ভিত্তিহীন: ডিএমপি হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

হরমুজ প্রণালিতে তেলবাহী নৌ-মাইনে আঘাত, ৩ তেলবাহী জাহাজ: ৩ বাংলাদেশী নাবিক সহ আহত ১১, নিখোঁজ ১ নাবিক

ডেস্ক রিপোর্ট / ২৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত পেয়ে তিনটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আইআরজিসির পক্ষ থেকে এ দাবি করা হয়। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, জাহাজ তিনটি নৌমাইনে আঘাত পাওয়ার পর বিস্ফোরণ ঘটে এবং সেগুলোতে আগুন ধরে যায়।

তবে ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর নাম, কোন দেশের পতাকাবাহী ছিল এবং জাহাজে থাকা নাবিকদের কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরান। এ ঘটনার বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্যও পাওয়া যায়নি।

এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী এই জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এখানে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

ইরান এর আগে জানিয়েছিল, দেশটির নির্ধারিত নৌপথ ও অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না। তেহরানের দাবি, নির্ধারিত নিয়ম না মেনে জাহাজ চলাচল করলে ওই অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের এই দাবি নতুন করে হরমুজ প্রণালির নিরাপত্তা এবং আন্তর্জাতিক জ্বালানি পরিবহন নিয়ে উদ্বেগ বাড়িয়েছে ।

এর আগে গত ১৭ নভেম্বর অপর একটি জাহাজে মাইন্ড বিস্ফোরণে তিন বাংলাদেশি সহ প্রায় ১১ নাবিক আহত এবং একজনের নিখোঁজ সংবাদ পাওয়া গেছে।
আহতদের মধ্যে তিন বাংলাদেশি নাবিক হচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ হালিশহরের বাসিন্দা মোঃ লোকমান ( ৪৮), সিমেন্ট ক্রসিং, লোকমান হোসেন (৪৫) বন্দরটিলা নয়ারহাট এবং মোঃ রকি দৌলত মালুম বাড়ি বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এঘটনায় তাদের কে ওমান কোস্টগার্ড প্রায় ৪/৫ ঘন্টা পর সাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। বর্তমানে উক্ত বাংলাদেশু তিন নাবিক কিছু টা আঘাত প্রাপ্ত হয়ে আবু দুবাই একটি হোটেলে চিকিৎসা সেবা নিচ্ছেন বলে নিকট আত্মীয় ওসমান সংবাদ মাধ্যমে জানিয়েছেন।

নিখোঁজ হওয়া নাবিক এর কোন তথ্য পাওয়া সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন নাবিক রিক্রুটিং এজেন্সি অফিস, চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category