• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
নৈতিক দ্বীনি শিক্ষার আলোকে সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলার আহ্বান: মাওঃ মহিউদ্দিন মাহবুব স্বপ্নীল মডেল একাডেমিতে পালিত হলো ‘স্কুল ফিডিং প্রোগ্রাম ও পুনঃনির্মিত ভবন উদ্বোধনে জেলা প্রশাসক ফের ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম পাকিস্তানের সঙ্গে ২৬টি নিরাপত্তা ও বাণিজ্য চুক্তির পরিকল্পনা বাংলাদেশের এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীমা খাতে হাত দিতেই বাধা, ‘পাওয়ারফুল’ ব্যক্তিরা বাড়তি সুবিধা নিচ্ছেন: অর্থমন্ত্রী গুলির ভয়ে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন এফ-১৬ এবিজি মিডিয়া কাপ: চ্যাম্পিয়ন পাবে ৫০ লাখ টাকা, রানার্সআপ ২৫ লাখ ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি ফ্যাসিস্ট হাসিনার আমলে বিদেশে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি

১৬ ডিসেম্বর ঘিরে দেশের সব মাদরাসায় জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক / ২৮ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

আসন্ন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনে দেশের সব মাদরাসার জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ, বিজয়মেলা, ক্রীড়া প্রতিযোগিতা ও বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বোর্ডের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে দেশের সব মাদরাসার প্রতিষ্ঠানপ্রধান, অধ্যক্ষ, সুপার, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিজয় দিবসে যেসব কর্মসূচি পালন করতে হবে

বোর্ডের নির্দেশনায় ১৬ ডিসেম্বর উপলক্ষে কয়েকটি কর্মসূচি বাস্তবায়নের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে—

জাতীয় পতাকা উত্তোলন
শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে
তিন দিনব্যাপী বিজয়মেলায় অংশগ্রহণ
মুক্তিযুদ্ধভিত্তিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ক্রীড়া প্রতিযোগিতা এবং বিশেষ দোয়া ও মোনাজাত

সূর্যোদয়ে জাতীয় পতাকা উত্তোলন
নির্দেশনায় বলা হয়েছে, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা বিধিমালা অনুসরণ করে প্রতিটি মাদরাসা ভবনে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।

এ ছাড়া সকাল ৯টায় জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্টেডিয়াম বা সুবিধাজনক স্থানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করা হবে। এসব কর্মসূচিতে মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।

বিজয়মেলা ও প্রতিযোগিতায় অংশ নেবে শিক্ষার্থীরা
জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী বিজয়মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।

সুবিধাজনক সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনেও মাদরাসাগুলোকে সক্রিয়ভাবে অংশ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ফুটবল, ক্রিকেট ও কাবাডি প্রতিযোগিতা
বিজয় দিবসের ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। এর মধ্যে রয়েছে প্রীতি ফুটবল ম্যাচ, টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি ও হা-ডু-ডু প্রতিযোগিতা।

শহীদদের স্মরণে বিশেষ দোয়া-মোনাজাত
১৬ ডিসেম্বর প্রতিটি মাদরাসায় সুবিধাজনক সময়ে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করতে বলা হয়েছে। এতে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করতে হবে।

এদিকে, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষেও পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। ওই বিজ্ঞপ্তিতে জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব মাদরাসাকে শহীদ বুদ্ধিজীবী দিবসের নির্ধারিত কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category