• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
নৈতিক দ্বীনি শিক্ষার আলোকে সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলার আহ্বান: মাওঃ মহিউদ্দিন মাহবুব স্বপ্নীল মডেল একাডেমিতে পালিত হলো ‘স্কুল ফিডিং প্রোগ্রাম ও পুনঃনির্মিত ভবন উদ্বোধনে জেলা প্রশাসক ফের ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম পাকিস্তানের সঙ্গে ২৬টি নিরাপত্তা ও বাণিজ্য চুক্তির পরিকল্পনা বাংলাদেশের এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীমা খাতে হাত দিতেই বাধা, ‘পাওয়ারফুল’ ব্যক্তিরা বাড়তি সুবিধা নিচ্ছেন: অর্থমন্ত্রী গুলির ভয়ে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন এফ-১৬ এবিজি মিডিয়া কাপ: চ্যাম্পিয়ন পাবে ৫০ লাখ টাকা, রানার্সআপ ২৫ লাখ ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি ফ্যাসিস্ট হাসিনার আমলে বিদেশে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি

দেবিদ্বারে প্রশাসনের বাধা উপেক্ষা করে অবৈধ ড্রেজারে কৃষিজমি ধ্বংসের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৩৮ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের উজানিজোড়া গ্রামে প্রশাসনের বাধা উপেক্ষা করে অবৈধ ড্রেজার দিয়ে কৃষিজমি থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ সভাপতি মো. আক্তার ও আতিকের বিরুদ্ধে। দিন-রাত নির্বিচারে ড্রেজার চালিয়ে ফসলি জমি ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় কৃষক ও ভুক্তভোগীদের। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি বসতবাড়ি, পরিবেশ ও স্থানীয় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন কমে খাদ্য সংকটের আশঙ্কাও করছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে উজানিজোড়া গ্রামের বিভিন্ন ফসলি জমিতে ড্রেজার বসিয়ে মাটি ও বালু উত্তোলন করা হচ্ছে। একের পর এক কৃষিজমি গভীর গর্তে পরিণত হচ্ছে। জমির পাশের বাড়িঘর ও স্থাপনা ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। অনেক কৃষক তাদের জমিতে স্বাভাবিকভাবে চাষাবাদ করতে পারছেন না। ফলে কৃষিনির্ভর পরিবারগুলো আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

অভিযোগ রয়েছে, প্রশাসন একাধিকবার বাধা ও অভিযান চালালেও কিছুদিন পর আবারও ড্রেজার চালু করা হচ্ছে। প্রশাসনিক নিষেধাজ্ঞা ও অভিযান উপেক্ষা করে এভাবে বালু উত্তোলন চলতে থাকায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে—কার ক্ষমতার জোরে চলছে এই অবৈধ কর্মকাণ্ড, আর কেন স্থায়ীভাবে বন্ধ করা যাচ্ছে না কৃষিজমি ধ্বংসের এই প্রক্রিয়া?

নাম প্রকাশ না করার শর্তে এক ভুক্তভোগী বলেন, প্রশাসনের কাছে অভিযোগ দিতে গেলে কীভাবে যেন তারা আগেই খবর পেয়ে যায়। এরপর বিভিন্ন নেতা দিয়ে হুমকি-ধমকি দেওয়া হয়। ভয়ে আমরা প্রকাশ্যে প্রতিবাদ করতে পারি না। ফ্যাসিবাদী শাসন পলাতক থাকলেও উজানিজোড়ায় তাদের প্রভাব ও উৎপাতের কারণে আমরা এখনো আতঙ্কে দিন কাটাই।

আরেক ভুক্তভোগী বলেন, “আমাদের জমি নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিবাদ করতে গেলেই উল্টো ভয় দেখানো হয়। প্রশাসন অভিযান চালিয়ে ড্রেজার বন্ধ করে, কিন্তু কয়েক দিন পর আবার চালু হয়। আমরা বুঝতে পারছি না, কার কাছে গেলে স্থায়ী সমাধান পাব।
স্থানীয়দের আশঙ্কা, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে কৃষিজমির মাটির গঠন ও উর্বরতা নষ্ট হচ্ছে। আশপাশের জমিতে পানি প্রবাহ ও ভূমির ভারসাম্য বিঘ্নিত হতে পারে। ড্রেজারের কারণে গভীর গর্ত তৈরি হওয়ায় শিশু ও সাধারণ মানুষের দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। এভাবে কৃষিজমি ধ্বংস অব্যাহত থাকলে ভবিষ্যতে কৃষি উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এলাকাবাসীর দাবি, শুধু সাময়িক অভিযান নয়, অবৈধ ড্রেজার সম্পূর্ণ বন্ধ করে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষিজমি চিহ্নিত করে তদন্ত, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হুমকি দেওয়ার অভিযোগেরও বিচার দাবি করেছেন তারা।

অভিযুক্ত আওয়ামী লীগ সভাপতি মো. আক্তার ও আতিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।
এলাকাবাসী অবৈধ ড্রেজার বন্ধ, কৃষিজমি রক্ষা ও ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেবিদ্বার উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category