• শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

নিরপেক্ষতার ধ্বজাধারী নির্জীব তারা

সাঈদুর রহমান রিমন:- / ১৩২ Time View
Update : সোমবার, ২৪ জুন, ২০২৪

গণমাধ্যম ও সাংবাদিকতার স্বপক্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে সম্পাদক পরিষদ (এডিটরস কাউন্সিল), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)।

সাংবাদিক সংগঠন না হয়েও টিআইবি নামক একটি সংস্থাও সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে। সংস্থাটি কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়ে বলেছে, পুলিশ সার্ভিস এসোসিয়েশনের বিবৃতিটি সংবিধান পরিপন্থী।

অথচ জাতীয় পর্যায়ের ক্লাবসহ বেশিরভাগ সাংবাদিক সংগঠন নিরপেক্ষতার ধ্বজা ধরে নির্জীব পড়ে আছে। অদূর ভবিষ্যতে বাজে, ঘৃণ্য সমালোচনা এড়াতে এসব সংগঠন/ক্লাব কূটনৈতিক স্টাইলে নিম্নলিখিত বিবৃতি প্রদানের উদ্যোগ নিতে পারে।

“পুলিশ সার্ভিস এসোসিয়েশন ও কতিপয় সাংবাদিক সংগঠনের মধ্যে বিবৃতি পাল্টা বিবৃতি ঘিরে সৃষ্ট পরিস্থিতি আমরা গভীর ভাবে পর্যবেক্ষণ করছি। অত্র সংগঠন/ ক্লাব বিবদমান গ্রুপগুলোকে সীমা লঙ্ঘন না করার আহবান জানাচ্ছে। তারা সংঘাত মুক্ত ভাবে বাদানুবাদ, ঝগড়াঝাঁটি চালাতেই পারে- এটা তাদের প্রাপ্য অধিকার। তবে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রকাশ্যে বিবৃতি যুদ্ধ, বাদ-প্রতিবাদ, কাদা ছোঁড়াছুঁড়ি চললেও তলে তলে উভয়পক্ষের মধ্যে সুযোগ-সুবিধা, যোগসূত্র বরাবরের মতোই অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category