• শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
কচুয়া থানা পুলিশের অভিযানে ৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রেমের বিয়ে, বাবার বাড়িতে নিয়ে শিকলে বেঁধে কিশোরীকে আটকে রাখার অভিযোগ কুমিল্লায় সিএনজি চালকদের সড়ক অবরোধ “জিবি নামক” চাঁদাবাজির বিরুদ্ধে ঢাকা ডিবি উওর পুলিশের অভিযানে একশ বিশ পিছ ইয়াবা উদ্ধার গ্রেফতার ৩ জন ইতালিতে ভাই হত্যাকাণ্ড, পরকীয়া ও অর্থ লেনদেনের জেরে পরিকল্পিত খুনের অভিযোগ কুমিল্লায় বাল্যবিবাহ বন্ধ করলেন এমপি, শিক্ষার দায়িত্ব নিলেন কিশোরীর নারায়ণগঞ্জ সর্বোচ্চ বাংলাদেশ ২৪ ঘন্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নওগাঁ পত্নীতলায় ৭০ বোতল নিষিদ্ধ ফায়ারডিল সহ আটক ১ ফটিকছড়িতে সম্পত্তির লোভে প্রবাসীকে হত্যার চেষ্টায় স্ত্রী-পুত্র ও কন্যা গ্রেফতার

ফ্যাসিবাদী সরকার পালানোর পর ফিরে আসার ইতিহাস নাই: রফিকুল ইসলাম

অনলাইন ডেস্ক / / / ৮১ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিবাদী সরকার পালিয়ে যাওয়ার পর ফিরে এসেছে এ ইতিহাস নাই। কাজেই (আওয়ামী লীগ সরকার) আর ফিরে আসার সম্ভাবনা নাই।

তারা হাজার হাজার মানুষকে খুন করেছে, গুম করেছে, লাখ লাখ মানুষকে কারাবন্দি করেছে সর্বশেষ ছাত্র-আন্দোলন ঠেকানোর জন্য গণহত্যা চালিয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানা মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি গণহত্যা চালিয়েছিলেন, আপনার হাতে ছিল পুলিশ,বিডিআর, আর্মি, ছাত্রলীগ, হেলমেটলীগ, চাপাতিলীগ ও সচিবালয় থেকে শুরু করে বহু কিছু। কিন্তু আপনি পালিয়ে গেছেন। বলেছিলেন, উন্নয়নের রোল মডেল করেছেন, পালালেন কেন? আমাদের নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। জেলখানায় হত্যা করা হয়েছে। কিন্তু জামায়াতের কোনো নেতা পালায়নি। ভালো কাজই যদি করেন, তাহলে পালালেন কেন? দেশে থেকে মোকাবিলা করতেন। আপনি ভালো না মন্দ জনগণ বিচার করতো।

জামায়াতের এ নেতা বলেন, সেনাবাহিনী নাকি জানিয়ে দিয়েছিল সময় ৪৫ মিনিট। এরপর দায়দায়িত্ব আমাদের নাই। এরপরও উনি (শেখ হাসিনা) প্রতিবেশী দেশে থেকে বলেন, চট করে ঢুকে পড়ব। উনিও জানেন উনি আর কোনোদিন ফিরবেন না। এসব বলেন তার লোকদের চাঙ্গা করার জন্য। আবার পালিয়ে যাওয়া নেত্রীর কথা শুনে কেউ আবার উঁকিঝুঁকি মারে। তাদেরকে বিনয়ের সঙ্গে বলছি, যারা উঁকিঝুঁকি মারবেন তারা বিপদে পড়বেন। বাংলাদেশের মানুষ এই গণহত্যাকারীদের ক্ষমা করবে না।

তিনি আরও বলেন, ২০২৪, ২০১৮ আর ২০১৪ সালের নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। আর ২০০৮ সালের নির্বাচন হয়েছিল ষড়যন্ত্রের নির্বাচন। মঈনুদ্দিন-ফখরুদ্দিন আর ভারত এবং হাসিনা এই ত্রি-শক্তির ষড়যন্ত্রের সমঝোতার নির্বাচন হয়েছিল ২০০৮ সালের নির্বাচন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানার সভাপতি মো. আনিছুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াত শাখার সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ছাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন, উল্লাপাড়া উপজেলা জামায়াত ইসলামী আমির অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশিদুল ইসলাম শহীদ, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা এবিএম আব্দুস সাত্তার, সলঙ্গা থানা ছাত্র শিবিরের সভাপতি মহসিন আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category