• শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
কচুয়া থানা পুলিশের অভিযানে ৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রেমের বিয়ে, বাবার বাড়িতে নিয়ে শিকলে বেঁধে কিশোরীকে আটকে রাখার অভিযোগ কুমিল্লায় সিএনজি চালকদের সড়ক অবরোধ “জিবি নামক” চাঁদাবাজির বিরুদ্ধে ঢাকা ডিবি উওর পুলিশের অভিযানে একশ বিশ পিছ ইয়াবা উদ্ধার গ্রেফতার ৩ জন ইতালিতে ভাই হত্যাকাণ্ড, পরকীয়া ও অর্থ লেনদেনের জেরে পরিকল্পিত খুনের অভিযোগ কুমিল্লায় বাল্যবিবাহ বন্ধ করলেন এমপি, শিক্ষার দায়িত্ব নিলেন কিশোরীর নারায়ণগঞ্জ সর্বোচ্চ বাংলাদেশ ২৪ ঘন্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নওগাঁ পত্নীতলায় ৭০ বোতল নিষিদ্ধ ফায়ারডিল সহ আটক ১ ফটিকছড়িতে সম্পত্তির লোভে প্রবাসীকে হত্যার চেষ্টায় স্ত্রী-পুত্র ও কন্যা গ্রেফতার

‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে’ কী থাকছে জানালেন সারজিস আলম

অনলাইন ডেস্ক / / / ৯৪ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

‘প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন’ ঘোষণা করতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আগামী ৩১ ডিসেম্বর। ওইদিন বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেবেন তারা। ঘোষণাপত্রে কী কী বিষয় থাকবে তা জানাতে রোববার (২৯ ডিসেম্বর) জরুরি সংবাদ সম্মেলন ডাকেন কেন্দ্রীয় নেতারা। সেখানে আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থান হওয়ার পেছনে যে কারণ ছিল, প্রেক্ষাপট ছিল সেটা ১৬ বছরে তৈরি হয়নি। এটা ৫৩-৫৪ বছরের প্রেক্ষাপট, আড়াইশ’ বছরের প্রেক্ষাপট। বিগত ১৬ বছরে এই প্রেক্ষাপট তার সব মাত্রা অতিক্রম করে। সে সময় নির্যাতন, নিপীড়ন, অন্যায়, জুলুম, ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, মানুষকে জিম্মি করা, হত্যাসহ সবকিছু নিয়ে মানুষের ধৈর্যের বাধ ভেঙে দেওয়া হয়।

সারজিস আলম বলেন, ‘১৬ বছরের নিপীড়ন শেষে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে একটি যৌক্তিক আন্দোলন শুরু হলো। এটি ৫ আগস্টে গিয়ে শেষ হয়। এটি বিপ্লবই। বিপ্লবের প্রথম যেই ধাপ, তার একটি অতিক্রম করেছি আমরা।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা বলেন, ‘জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেটি অবশ্যই আরও আগে ঘোষণা করা প্রয়োজন ছিল। কিন্তু পুরো দেশের রাষ্ট্রীয় যে সিস্টেম, এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে এসে, সেখান থেকে কিছু করা সময়সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটি সিস্টেমকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে সহযোগিতা প্রয়োজন, রাষ্ট্র এই মুহূর্তে সিস্টেমের সবার কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী তা পাচ্ছে না।’

তিনি বলেন, ‘বিগত ১৬ বছরে মানুষ কীভাবে অন্যায় অত্যাচার, নিপীড়নের শিকার হয়েছে, কোন ঘটনার প্রেক্ষাপটে এই অভ্যুত্থানটি সংঘটিত হয়েছে, মানুষ জীবনের মায়া না করে, রক্তের মায়া না করে, রাজপথে নেমেছে এবং খুনি হাসিনার পতন হয়েছে। মানুষের নামার পেছনে কিছু কারণ ছিল। প্রত্যেক মানুষের মনে কিছু আকাঙ্ক্ষা ছিল, স্বপ্ন ছিল, একটা স্পিরিট ছিল। এই স্পিরিটগুলো কী ছিল এবং সামগ্রিকভাবে আমাদের জুলাই বিপ্লব, এই বিল্পব থেকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা কী, আশা-আকাঙ্ক্ষা কী, এই সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন। এই ঘোষণাপত্র পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে। সেই দলিল আমাদের নতুন স্বপ্নকে ধারণ করবে, বিগত সিস্টেমগুলোকে প্রত্যাখান করবে, নতুন যে সিস্টেম আমরা প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে।’

তিনি বলেন, ‘বিগত সময়ে যে বিষয়গুলো মানুষ নিজের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে মানুষ যে সিস্টেম চায়, তার মধ্যে একটি পার্থক্য তৈরি করবে ঘোষণাপত্র। আগামীতে মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে, তাদের ক্ষেত্রেও এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে। সেই বিষয়গুলো আমরা প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশনে লিপিবদ্ধ করবো। আমরা ইতোমধ্যে এটির একটি খসড়া তৈরি করেছি। এই বিপ্লবের সঙ্গে যারা জড়িত ছিলেন, দল-মত নির্বিশেষে সবার মতামত নেওয়া হচ্ছে, সংশোধন, পরিমার্জন করা হচ্ছে। এই বিপ্লব যেমন ফ্যাসিস্টবিরোধী সবাইকে ধারণ করতে পেরেছিল, আমাদের ঘোষণাপত্রও সবার আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে বলে আশা করি। এটি আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র।’

সংবাদ সম্মেলনের অন্যান্যের মধ্যে ছিলেন হাসনাত আবদুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category