• শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

“দুপুর ১২- রাত ১২ টা পর্যন্ত” হালিশহরের বিভিন্ন স্থানে ১২ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রবিবার

Reporter Name / ১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

চট্টগ্রাম মহানগরীর হালিশহরের বিভিন্ন স্থানে চট্টগ্রাম ওয়াসার সুয়ারেজ প্রকল্পের কাজের জন্য নিম্ন বর্ণিত এলাকা সমূহে আগামী ৩০শে জুন,রবিবার দুপুর ১২ টা হতে রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কর্তৃপক্ষ। গতকাল ২৬ জুন কেজিডিসিএল এর সকল সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জরুরি গ্যাস শাট ডাউন বিজ্ঞপ্তিতে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র আরো জানায়,বন্দরের হালিশহরস্থ চৌচলা মোড়ে ১০ ইঞ্চি ব্যাসের ১০বার বিতরণ লাইন ও ৩ ইঞ্চি ব্যাসের ৪বার বিতরণ গ্যাস পাইপলাইনের গতিপথ পরিবর্তন বা ডাইভারশনের কাজ করা হবে।
এ কারণে হালিশহর চৌচলা মোড় থেকে আঃ গফুর শাহ রোড,চান্দার পাড়া,ধুমপাড়া,কলসি দীঘি ইপিজেডের পকেট গেট,বাতামতলা,গাজী ওমর শাহ পাড়া,ধোপাদিঘীর পাড়, আনন্দ বাজার এলাকা, মুন্সী পাড়া- মুনির নগর,বাকের আলী ফকির আলী টেক, বিজিবি হালিশহর লেইন, হালিশহর সেনা নিবাস, আব্বাস পাড়া, চৌধুরী পাড়ায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া একই কারণে হালিশহরের সুন্দবী পাড়া, মইন্না পাড়া, নয়া বাজার, বেপারী পাড়া, হাজী পাড়া সহ আশেপাশের এলাকা। সেই সাথে আংশিক ভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে দেওয়ান হাট এলাকার আশেপাশে, উত্তর হালিশহর,মধ্যম হালিশহর, দক্ষিণ হালিশহর এবং আগ্রাবাদ সিডিএ কিছু কিছু অংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category