• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

ছাএ জনতা খুনের দায়ে শেখ হাসিনার বিচার দাবিতে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা / / / ১৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

ছাএ জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে অবস্থান কর্মসূচি করেছে জেলা ও মহানগর বিএনপি।।

আজ সকালে উদ্যেগে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে এ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপি’র ত্রান ও পূর্ণবাসন বিষয় সম্পাদক সাবেক এমপি হাজী আমিনুর রশিদ ইয়ছিন।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সদস্য সৈয়দ জাহাঙ্গীর মহানগর বিএনপির আহবায়ক উতবাতুল বাড়ি আবু সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু,নগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কাউসার, মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির যুবদল সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সহ আরো অনেকে। এই সময় জেলা ও মহানগর বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন দীর্ঘ এক যুগ পরে এই পূবালী চত্বরে অবস্থান নিতে পেরেছেন বলে বক্তারা উল্লেখ করেন। স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে যারাই নিহত হয়েছেন তাদের দায় শেখ হাসিনাকে নিতে হবে।তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবি জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category