• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

সাঁথিয়ায় মেয়রসহ ১১ চেয়ারম্যানই পলাতক

মোঃ গিয়াস উদ্দিন সরদার, নিজস্ব প্রতিবেদক / / / ৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

শেখ হাসিনা সরকারের পতনের পর পাবনা জেলার সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান, ২ জন ভাইস- চেয়ারম্যান, পৌরসভার মেয়র,ইউনিয়নের চেয়ারম্যানসহ ১১ জন পলাতক রয়েছেন। আওয়ামী সমর্থিত ১১ জন চেয়ারম্যান,মেয়র এলাকা ছেড়ে পালিয়েছেন। এতে করে উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের সেবাপ্রার্থীরা ভোগান্তিতে পড়েছেন। নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

পলাতক ১১ জন হলেন- উপজেলা চেয়ারম্যান সোহেল রানা খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাছিমা খাতুন ও শামসুল হক স্বপন। সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু।ধুলাউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জরিপ আহমেদ, ভূলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল করিম মাসুদ, ধোপাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুজ্জামান বাবুল,কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মনজুর এলাহী, নন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন, ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আলম পিনছু, আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম বিশ্বাস।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম বলেন,আমরা জানলাম যে তারা এলাকাতেই আছে কিন্তু তারা অফিসে এখনো বসতে পারেনাই।আপনি যেহেতু বললেন আমি একটু খোঁজ নিয়ে দেখি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category