• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

ভাঙ্গুড়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি / / / ১০৫ Time View
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) বাদ আসর দিবসটি পালন উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শরৎনগর বাজারস্থ দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। সরকারী হাজী জামাল উদ্দিন অনার্স ডিগ্রি কলেজের সাবেক ভিপি, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃ দফিরোজ আহমেদ এবং উপজেলা বিএনপি’র সাবেক সদস্য মোঃ আনিছুর রহমান লিটন-এর যুগ্ম সঞ্চালনায় পৌর বিএনপি’র সাবেক সভাপতি মোঃ শামছুল হকে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড.মজিবুর রহমান সাহেব।

তিনি তাঁর বক্তব্যে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন,দেশের বন্যা পরিস্থিতির কারণে বিভিন্ন জেলার সাধারণ মানুষ সমস্যার মধ্যে দিয়ে দমানবেতর জীবন যাপন করছেন।এমন পরিস্হিতিতে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী ঘটা করে পালন না করে সীমিত পরিসরে আয়োজন পরামর্শ দেয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অর্থ বাচিয়ে এবং দলীয় নেতা-কর্মীর মাধ্যমে অর্থ সংগ্রহ করে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় ত্রাণ তহবিলে দেওয়া হবে।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথি প্রধান বক্তার বক্তব্য উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সভাপতি মোঃ আব্দুল মতিন রাজু বলেন,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ও চেয়ারপারসনের নির্দেশ বিএনপি’র নামে কেউ সন্ত্রাস, চাঁদাবাজি বা দখলবাজ করলে তাদের দাত-ভাঙ্গা জবাব দিয়ে দল থেকে চিরতরে বিদায় করে দেওয়া হবে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মো.কাহার বাবর,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো.জাকির হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো.বাবুল আক্তার,সাবেক প্রচার সম্পাদক আব্দুল করিম, যুগ্ম আহবায়ক পৌর বিএনপির’র আব্দুস সালাম নুর,পৌরযুব দলের যুগ্ম আহবায়ক আব্দুল আলীম,সাবেক ছাত্রদল এর সাধারণ সম্পাদক সায়েম সরকার,হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ শাখার সদস্য সচিব মোঃ ডাবলু সরকার, দিলপাশার ইউপি’র সাবেক সাধারণ সম্পাদক মো.আব্দুল হাই,ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপি নেতা শরীফ আহমেদ,জান মোহাম্মদ জানু, তোফাজ্জ্বল হোসেন বাবলু কাউন্সিলর প্রমূখ। সময় যুবদল, ছাত্রদল, কৃষক দল,স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে হাফেজ মওলা মো. আশরাফ আলীর পরিচালনায়, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বন্যায় নিহতদের স্মরনে,ছাত্র-জনতার আন্দোলনে নিহত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category