• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন পতেঙ্গায়‌ প্রথম বারের মত দু’দিন ব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব কাল শুরু ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটায় অভিযোগ কামরুল–জসিম সিন্ডিকেটের বিরুদ্ধে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি বিলুপ্ত পাটোয়ারী বাবুর দুই মাসের কারাদণ্ড ঢাকায় গাগারিনের ভাস্কর্য—বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন সংবিধানের ১৪২ অনুচ্ছেদ ও গণভোটের পার্থক্য স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে শেখ হাসিনার নামে হত্যা মামলা দায়ের

অনলাইন ডেস্ক / / / ১০১ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

রাজশাহীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৭৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৬০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।  

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে পুঠিয়া থানায় বিএনপি কর্মী মজির উদ্দিন কে হত্যার অভিযোগে তার স্ত্রী মাছুফা এই মামলা দায়ের করেন।

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, যে ২০১৫ সালের পহেলা মে রাজশাহী বানেশ্বর বাজারে গণতন্ত্ররক্ষা দিবস উপলক্ষে ২০ দলীয় জোটের কর্মসূচিতে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা ও গুলি বর্ষণ বিএনপি’র কর্মী মজির উদ্দিন নিহত হয়। পরে পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে তাদের ফিরিয়ে দেয়।

নিহত মজির উদ্দিন এর ছেলে মাসুদ রানা জানায়, ওই সময় তাদের মামলা গ্রহণ করা হয়নি। বর্তমান সরকারের অধীনে ন্যায় বিচার পাওয়ার আশায় মামলাটি দায়ের করা হয়েছে। পুঠিয়া থানার ওসি  কবির হোসেন জানান, মামলার এজাহার গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category