• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন পতেঙ্গায়‌ প্রথম বারের মত দু’দিন ব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব কাল শুরু ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটায় অভিযোগ কামরুল–জসিম সিন্ডিকেটের বিরুদ্ধে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি বিলুপ্ত পাটোয়ারী বাবুর দুই মাসের কারাদণ্ড ঢাকায় গাগারিনের ভাস্কর্য—বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন সংবিধানের ১৪২ অনুচ্ছেদ ও গণভোটের পার্থক্য স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে মসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিবলি সাদিক খান: / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

শারদীয় দুর্গাপূজা-২০২৪ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে মসিকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে নগর ভবনের শহিদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

এ সময় প্রশাসক জানান, সনাতন ধর্মের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনে পাশে থাকবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

এজন্য প্রশাসক উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। মসিক প্রশাসক পূজামণ্ডপ সংলগ্ন সড়কের নির্মাণকাজ দ্রুত শেষ করা, সড়কবাতি নিশ্চিত করা, মণ্ডপের আশপাশে বর্জ্য ব্যবস্থাপনা অপসারণ নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, বিসর্জন ঘাট প্রস্তুতি, ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, সিসি টিভি ক্যামেরা স্থাপনসহ অন্যান্য দায়িত্বও পালন, নগরীর ৮৮ টি মণ্ডপ প্রাঙ্গণ পরিচ্ছন্নকরণ এবং অন্যান্য সহযোগিতা থাকবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনর।

মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, সচিব সুমনা আল মজিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি, ছাত্রবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, জেলা ও মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category