সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে ১১ সদস্যর গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করতে যাচ্ছে সরকার। আজ সোমবার (১৮ নভেম্বর) মন্ত্রিপরিষদ সূত্রে এ খবর জানা গেছে। গণমাধ্যম সংস্কার কমিশনের ১১ সদস্যর তালিকা তৈরি করে গতকাল রোববার প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হয়।
সংস্কার কমিশনে কামাল আহমেদ ছাড়াও আছেন অধ্যাপক গীতিআরা নাসরিন, শামসুল হক জাহিদ, আখতার হোসেন খান, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্সের প্রতিনিধি, সৈয়দ আবদাল আহমেদ, ফাহিম আহমেদ, জিমি আমির, মোস্তফা সবুজ, টিটু দত্ত গুপ্ত এবং শিক্ষার্থী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।
জানা গেছে, সংস্কার কমিশনকে কাজ শুরুর ৯০ দিনের মধ্যে প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিতে হবে।