• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ফেরদৌসের ঘনিষ্ঠ বলে বাদ, ক্ষোভ ঝাড়লেন ঋতুপর্ণা

অনলাইন ডেস্ক / / / ১২০ Time View
Update : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের সিনেমা ‘তরী’ থেকে বাদ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। তার জায়গায় ওপারের আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে চুক্তিবদ্ধ করেছেন সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ। দেশের একাধিক গণমাধ্যমে খবর এসেছে, আওয়ামী লীগের সাবেক এমপি ও চিত্রনায়ক ফেরদৌসের ঘনিষ্ঠ হওয়ায় বাদ পড়েছেন ঋতুপর্ণা। আর এমন খবরে ক্ষোভ ঝেড়েছেন ঋতুপর্ণা।

টিভি নাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋতু বলেছেন, ‘এই ছবির জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে আমি কিছুই ফাইনাল করিনি। চিত্রনাট্যে বেশ কিছু পরিবর্তন চেয়েছিলাম। নির্মাতা সেটা করে আমাকে পাণ্ডলিপি পাঠাবেন বলে জানিয়েছিলেন। পরে সেটা পাঠাননি, আমিও যোগাযোগ করিনি। আমার সঙ্গে যখন কোনো চুক্তিই হলো না, তখন আমি বাদ পড়লাম—এমন খবর কেন প্রকাশ করা হচ্ছে?’

ঋতুপর্ণা  আরও বলেন, যা যা গল্প বানানো হচ্ছে, সেগুলো সব অজানা। এমন করে অভিনেতাদের নিয়ে পাবলিসিটি করার বিষয়টা আপত্তিকর। যথাযথ নিরাপত্তা না থাকার কারণে আমাকে নিয়ে শুটিং করতে পারবে না সেটা আলাদা বিষয়। তবে নির্মাতা যেভাবে বিষয়টা সামনে এনেছেন তা একদম সঠিক নয়।’

ঋতুপর্ণার এমন অভিযোগ প্রসঙ্গে পরিচালক রাশিদ পলাশ একটি গণমাধ্যমকে জানিয়েছেন, ফেরদৌসের ঘনিষ্ঠ হওয়ায় সিনেমা থেকে ঋতুপর্ণা বাদ পড়েছেন এমন কোন তথ্য আমরা কখনও বলিনি। নিরাপত্তার ইস্যুতে আমরা অভিনেত্রী পরিবর্তন করেছি।

আহাদুর রহমানের গল্পে ‘তরী’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমাতে আরও অভিনয় করছেন তুষার খান, সুমন আনোয়ার, রেহনুমা। শুটিং-ডাবিং শেষ করে ২০২৫ সালেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category