• শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
কচুয়া থানা পুলিশের অভিযানে ৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রেমের বিয়ে, বাবার বাড়িতে নিয়ে শিকলে বেঁধে কিশোরীকে আটকে রাখার অভিযোগ কুমিল্লায় সিএনজি চালকদের সড়ক অবরোধ “জিবি নামক” চাঁদাবাজির বিরুদ্ধে ঢাকা ডিবি উওর পুলিশের অভিযানে একশ বিশ পিছ ইয়াবা উদ্ধার গ্রেফতার ৩ জন ইতালিতে ভাই হত্যাকাণ্ড, পরকীয়া ও অর্থ লেনদেনের জেরে পরিকল্পিত খুনের অভিযোগ কুমিল্লায় বাল্যবিবাহ বন্ধ করলেন এমপি, শিক্ষার দায়িত্ব নিলেন কিশোরীর নারায়ণগঞ্জ সর্বোচ্চ বাংলাদেশ ২৪ ঘন্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নওগাঁ পত্নীতলায় ৭০ বোতল নিষিদ্ধ ফায়ারডিল সহ আটক ১ ফটিকছড়িতে সম্পত্তির লোভে প্রবাসীকে হত্যার চেষ্টায় স্ত্রী-পুত্র ও কন্যা গ্রেফতার

ক্ষমা চাইলেন পুতিন!

অনলাইন ডেস্ক / / / ৮৬ Time View
Update : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আকাশসীমা থেকে আজারবাইজানের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। আজারবাইজানের প্রেসিডেন্টের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। রাশিয়ার আকাশসীমায় থাকাকালীন উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে কাজাখস্তানে বিধ্বস্ত হয় বলে বার্তাসংস্থা রয়টার্স নিশ্চিত করেছেন।

গত ২৫ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রায়ার-১৯০ সিরিজের জে২-৮২৪৩ উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের রাজধানী গ্রোজনির দিকে রওনা হয়েছিলো। সেদিন গ্রোজনিতে ব্যাপক কুয়াশার কারণে বিমানবন্দরের রানওয়ে অস্পষ্ট হওয়ায় ফের বাকুর দিকে ফিরে আসছিলো বিমানটি। পথে কাজাখস্তানের আকতাউ শহরে বিধ্বস্ত হয় সেটি।

বড়দিনের এই দুর্ঘটনার বিষয়ে প্রথমবারের মতো কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে ইউক্রেনীয় ড্রোনগুলোকে প্রতিহত করার সময় দুঃখজনক এই ঘটনাটি ঘটে।

এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চেচনিয়ায় অবতরণের চেষ্টা করার সময় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ছোড়া গোলার কবলে পড়েছিলো যাত্রীবাহী ওই উড়োজাহাজ। পরে কাস্পিয়ান সাগর পেরিয়ে যেতে বাধ্য হয় উড়োজাহাজটি। কিন্তু কাজাখস্তানের আকাশে পৌঁছানোর পর সেটি বিধ্বস্ত হয়। এর ফলে উড়োজাহাজের ৬৭ আরোহীর মধ্যে অন্তত ৩৮ জন নিহত হন।

পুতিন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে শনিবার ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার আকাশসীমায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং আবারও নিহতদের পরিবারের প্রতি গভীর ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

যদিও উড়োজাহাজটি বিধ্বস্তের ঘটনায় শনিবারের আগে পর্যন্ত কোনও মন্তব্য করেনি ক্রেমলিন। তবে রুশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ বলেছিল, চেচনিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে।

আজারবাইজানের বিমান চলাচল বিশেষজ্ঞ ও অন্যরা বলছেন, উড়োজাহাজের জিপিএস সিস্টেমগুলো ইলেকট্রনিক জ্যামিংয়ে ব্যাপকভাবে প্রভাবিত হয় এবং তারপরে এটি রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

উড়োজাহাজটির বেঁচে যাওয়া যাত্রীরা বিধ্বস্তের আগ মুহূর্তে বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন। উড়োজাহাজটি যে লক্ষ্যবস্তু হয়েছিলো, তার ইঙ্গিত পাওয়া যায় যাত্রীদের বর্ণনায়।

যদিও উড়োজাহাজ বিধ্বস্তের এই ঘটনায় আজারবাইজান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তোলেনি। তবে দেশটির পরিবহন মন্ত্রী বলেছেন, উড়োজাহাজটিতে ‘‘বহিরাগত হস্তক্ষেপের’’ বিষয় ছিলো এবং অবতরণের চেষ্টা করার সময় ভেতরে ও বাইরে ক্ষতিগ্রস্ত হয়েছিলো।

এর আগে শুক্রবার মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারাও বলেছিলেন, উড়োজাহাজটি বিধ্বস্তের ঘটনায় রাশিয়া জড়িত বলে তারা ধারণা করছেন।

সূত্র: বিবিসি, রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category