• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান

মেট্রোরেল স্টেশনে আহত যুবকের ভিডিও ভাইরাল, যা জানা গেল

অনলাইন ডেস্ক / / / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

সম্প্রতি রাজধানীর মেট্রোরেল স্টেশনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে এক যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তবে বাস্তবে ওই যুবকের কিছু হয়নি। তিনি একজন টিকটকার। টিকটক ভিডিও বানাতেই তার এই অঙ্গভঙ্গি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মেট্রোরেলের কয়েকটি স্টেশন পর্যবেক্ষণ করে দেখা গেছে, মেট্রোর ভিতর, স্টেশন, প্ল্যাটফর্ম, এমনকি সিঁড়ির মতো জায়গায় টিকটক ভিডিও বানানোর প্রবণতা বেড়েছে। টিকটকাররা বিভিন্ন জায়গায় শুয়ে-বসে বিভিন্ন অঙ্গভঙ্গি করে ভিডিও করছেন।

যাত্রীদের অভিযোগ, এসব টিকটকারদের কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন তারা। মেট্রোরেলে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের উদাসীনতার সুযোগেই টিকটকাররা এমনটা করছেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত এমন অনেক ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

সোনালি পারভীন নামের এক যাত্রী বলেন, টিকটকাররা মেট্রোরেলকে বিনোদনকেন্দ্র বানিয়ে ফেলেছে। এভাবে টিকটক ভিডিও বানানো অন্যদের জন্য বিরক্তির। টিকটকারদের এসব আচরণ অস্বস্তিকর এবং গ্রহণযোগ্য নয়।

রাসেল হোসেন নামের অপর এক যাত্রী বলেন, এসব ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এসব ভিডিওর সংখ্যা বাড়তে থাকলে পরিবেশ নষ্ট হবে।

মেট্রোরেল ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘মেট্রোরেলে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভিডিও করা নিষিদ্ধ। এমন কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘সবসময় স্টেশনে নিরাপত্তা কর্মীরা উপস্থিত নাও থাকতে পারেন। যাত্রীরা যদি কাউকে টিকটক ভিডিও বানাতে দেখেন, তাহলে নিরাপত্তাকর্মীদের জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

আবদুর রউফ বলেন, ‘এসবের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমরা কর্মী বাড়িয়েছি। শিগগিরই আরও কিছু কর্মী যুক্ত হবেন মেট্রোরেল সেবায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category