• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বের প্রভাবশালীদের তালিকায় যেসব তারকারা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ আটক ২ শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ শুক্র ও শনিবার বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ দেশের স্বার্থবিরোধী একটি চক্র সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী মার্কিন স্থল অভিযান ব্যর্থ করার লোমহর্ষক বর্ণনা দিলো ইরান

পাবনায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জনবল আউটসোর্সিং বাতিল করে রাজস্বকরণের দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি : / ১০৩ Time View
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

পাবনায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। পরে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

রোববার (২৩ মার্চ) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, কেয়ারটেকারদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সারাদেশে ৩ লাখ মসজিদে ৮০ হাজার আলেম ওলামা বিগত ৩৩ বছর ধরে কর্মরত রয়েছেন। কিন্তু সবসময় অবহেলিত, নির্যাতিত, বৈষম্যের শিকার হয়ে আসছেন তারা। সাত বার প্রকল্প পাশ করার পর অষ্টমবার প্রকল্প পাশ করার ক্ষেত্রে আশ্বাস দেওয়া হয়েছিল রাজস্ব খাতে নেওয়ার। কিন্তু তিন মাস অতিবাহিত চললেও কোনো বেতন বোনাস দেওয়া হয় নাই। সামনে ঈদুল ফিতর, পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন।

ভুক্তভোগীরা বলেন, আজ যেখানে সারা বাংলাদেশের মানুষ ঈদের কেনাকাটায় ব্যস্ত, তখন দেশের ৮০ হাজার ওলামা বেতন না পাওয়ায় অনিশ্চয়তায় দিন পার করছেন। শতকরা ৮ ভাগ হিন্দুদের মন্দির ভিত্তিক সহশিক্ষা কার্যক্রম পাশ হয়। অথচ ৯২ ভাগ মুসলিমদের প্রকল্প পাশ হয় না। তাই তাদের দাবি, প্রকল্পকে আউটসোর্সিং থেকে বাতিল করে রাজস্ব খাতে নিতে হবে এবং প্রস্তাবিত ৮ম পর্যায়ের প্রকল্প দ্রুত অনুমোদন দিতে হবে। আর ঈদের আগেই আমাদের বেতন ভাতা পরিশোধ করতে হবে এবং প্রতিমাসের বেতন প্রতি মাসে দিতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলন গতে তোলা হবে।

মানববন্ধনে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোঃ ইকবাল হোসাইন, সেক্রেটারী আব্দুল গাফফার খান।

ইসলামিক ফাউন্ডেশন, পাবনার ফিল্ড অফিসার রজব আলীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ফিল্ড সুপারভাইজার মাসুদুর রহমান, উজ্জ্বল হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category