• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুমিল্লা সদর দক্ষিণে লালমাই ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত তিতাসে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও রহমত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়!

ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি, জাতীয় ঐক্যের ডাক দিলেন মীর নেওয়াজ আলী

নাজমুল সাগর: / ৬৪ Time View
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

দেশবাসী দীর্ঘ ১৬ বছর ধরে জুলুম, নির্যাতন, গুম, খুন, দুর্নীতি ও গণহত্যার শিকার হয়েছে। বিশেষ করে জুলাই-আগস্টের গণহত্যার পর আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। জনগণ এই গণপ্রত্যাখ্যাত শাসকদের মেনে নেবে না। বরং তাদের শাসনামলের দুর্নীতি, গুম, খুন, হত্যা ও গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী।

আজ বিকেলে বিএনপি জাতীয় কমিটির এই নেতার সহযোগীতায় ও আজিমপুর জার্নালিস্ট ফোরামের উদ্যোগে আজিমপুর সমাজকল্যাণ কমিউনিটি সেন্টারে আয়োজিত সাংবাদিক ও লেখকদের সম্মানে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতা আরও বলেন, “অভ্যুত্থান পরবর্তী সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করতে জাতীয় ঐক্যকে সমুন্নত রাখতে হবে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ ও দূরত্ব সৃষ্টির অপতৎপরতা থেকে সবাইকে বিরত থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনের জন্য বিভেদ নয়, ঐক্যের মাধ্যমে কাজ করতে হবে।” তিনি বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই।
ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক নেতা ক্র্যাবের সাবেক সভাপতি আবুল খায়ের এবং সাংবাদিকদের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেনক্রাইম রিপোর্টার্স এ্যসোসিয়েশনে অব বাংলাদেশের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশা, ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের আহ্বায়ক ইকরামুল হক টিপু ও যুগ্ন মহাসচিব প্রদীপ জয় ও নাজমুল সাগর, আরমান বাদল, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মনিরুজ্জামান অপূর্বসহ আজিমপুর জার্নালিস্ট ফোরামের অন্যান্য সদস্যরা।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আজিমপুর জার্নালিস্ট ফোরামের সংগঠক বিশিষ্ট সাংবাদিক রনো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফ আলী আজম ও ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল আজিজ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য হাজী আনোয়ার পারভেজ বাদল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী স্বপন, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম সারওয়ার শামীম, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক গোলাম মোস্তফা পিয়ার, লালবাগ থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন স্বপনসহ আরও অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category