• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ পুরান ঢাকার নারিন্দায় সাংবাদিক মোস্তাকের মায়ের সুস্থতার কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় চারটি অস্ত্র সহ গ্রেফতার ০১ লেবাননে যুদ্ধবিরতি: ইরান ও হিজবুল্লাহর সাফল্য বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার যুদ্ধবিরতির পর লেবাননকে পূর্ণ সমর্থনের আশ্বাস পর্তুগালের বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের সম্প্রসারণবাদ নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান হরমুজ প্রণালিতে অবরোধ আরও শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র বন্দরটিলাস্থ আল হিকমাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী: প্রধান উপদেষ্টা ইউনূস

অনলাইন ডেস্ক / / / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

বর্তমান সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুরে কাতার বিশ্ববিদ্যালয়ের বি২৩৯ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, ‘আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী। এ সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে। এক সময় যা আমাদের বিনাশ করবে।’

‘তিন শূন্যের একটি বিশ্ব নির্মাণ: শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব’ শীর্ষক অধিবেশনের আয়োজন করে কাতার বিশ্ববিদ্যালয়। এতে ‘থ্রি জিরো’ তত্ত্বের ওপর বক্তব্য দেন প্রধান উপদেষ্টা।

বক্তব্য দেয়া শেষে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

এতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category