• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পুরান ঢাকার নারিন্দায় সাংবাদিক মোস্তাকের মায়ের সুস্থতার কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় চারটি অস্ত্র সহ গ্রেফতার ০১ লেবাননে যুদ্ধবিরতি: ইরান ও হিজবুল্লাহর সাফল্য বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার যুদ্ধবিরতির পর লেবাননকে পূর্ণ সমর্থনের আশ্বাস পর্তুগালের বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের সম্প্রসারণবাদ নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান হরমুজ প্রণালিতে অবরোধ আরও শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র বন্দরটিলাস্থ আল হিকমাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

আবু সাঈদ হত্যা মামলার প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

অনলাইন ডেস্ক / / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছে তদন্ত সংস্থা।

আবু সাঈদ হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মোট ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে। এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হতে পারে আজ।

এর আগে গত ১৫ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানে বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। আগামী ১৪ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়।

তবে তার আগেই তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। জুলাই আন্দোলনে আবু সাঈদ হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা। ২ মার্চ মামলাটি দায়ের করা হয়। গত বছরের ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের মৃত্যুর পর আন্দোলন দাবানলে পরিণত হয় সারা দেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category