বুধবার (৯ জুলাই) দুপুরে নোবিপ্রবিতে এ ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনীর কাছে হস্তান্তর করেছে। পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আব্দুল্লাহ আল মামুনকে কর্মস্থল থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজীদ হোসাইন চৌধুরী বলেন, “বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ছাত্র থাকাকালীন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালীন ঢাকায় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা তাকে আজ প্রক্টর অফিসে সোপর্দ করে।”
তিনি আরও বলেন, “আমরা পরিস্থিতি বিবেচনায় তাকে যৌথবাহিনীর কাছে হস্তান্তর করি এবং একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কর্মস্থল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”







