• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

গণঅভ্যুত্থানে হামলা: নোবিপ্রবির সেকশন কর্মকর্তা আটক

অনলাইন ডেস্ক / / ৮২ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই মাসের গণঅভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত সেকশন অফিসার ও নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল মামুন–কে শিক্ষার্থীরা প্রক্টর অফিসে সোপর্দ করেছে। অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িকভাবে প্রত্যাহার, গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

বুধবার (৯ জুলাই) দুপুরে নোবিপ্রবিতে এ ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনীর কাছে হস্তান্তর করেছে। পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আব্দুল্লাহ আল মামুনকে কর্মস্থল থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজীদ হোসাইন চৌধুরী বলেন, “বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ছাত্র থাকাকালীন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালীন ঢাকায় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা তাকে আজ প্রক্টর অফিসে সোপর্দ করে।”

তিনি আরও বলেন, “আমরা পরিস্থিতি বিবেচনায় তাকে যৌথবাহিনীর কাছে হস্তান্তর করি এবং একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কর্মস্থল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্তকে যৌথবাহিনীর মাধ্যমে আমাদের হেফাজতে দিয়েছে। বর্তমানে তিনি থানায় আছেন। তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category