• শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত রাণীশংকৈলে ডাচ-বাংলা ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

ড. ইউনূসকে ক্ষমতায় থাকার আহ্বান জানিয়ে ‘শহীদ মাতার’ খোলা চিঠি

অনলাইন ডেস্ক / / ৭৫ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

শনিবার সকাল সাড়ে ৭টায় কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের ১৩টি দানবাক্সে এবার পাওয়া গেছে ৩২ বস্তা টাকা খোলা হয়েছে। বেলা ১টা পর্যন্ত ৬ ঘণ্টায় পাওয়া যায় ৮ কোটি ৫০ লাখ টাকা। টাকা গণনা এখনও চলছে। 

টাকার সঙ্গে এবারও পাওয়া গেছে বহু বিদেশি মুদ্রা ও সোনা-রূপার অলংকারসহ অনেক চিঠিও।

এর মধ্যে ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সরকারের ক্ষমতায় থাকার আহ্বান জানিয়ে ‘শহীদ মাতা’ পরিচয়ে লেখা একটি খোলা চিঠি।

চিঠিটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো…

দুই পৃষ্ঠার ওই চিঠিতে তিনি লেখেন, ‘হে ড. মুহাম্মদ ইউনূস, আমার সন্তানের প্রাণের বিনিময়ে আপনাকে পেয়েছি। আপনি যদি চলে যান, তাহলে আমার নাড়িছেঁড়া ধনকে আমার কোলে ফিরিয়ে দিয়ে তবেই যান। আমার মতো মায়েদের অনুমতি না নিয়ে আপনি কীভাবে চলে যেতে বলেন? ভেবেছিলাম আপনি অনেক জ্ঞানী। কিন্তু কই আপনার জ্ঞান? বিশ্ব জয় করতে পারেন, নোবেল জয় করতে পারেন, আর সামান্য বাংলাদেশটাকে সাজিয়ে দিতে পারেন না?’

‘আমি তো আমার সন্তানকে আন্দোলনে পাঠাতে কৃপণতা করিনি। আপনি যদি চলে যান, আমার মতো মায়েরা হেরে যাবে। মহান আল্লাহর কাছে এই দোয়া রেখে যাই, আপনি যতদিন এদেশ সঠিকভাবে চালাতে পারেন, ততদিন যেন আল্লাহ আপনাকে এদেশের নেতৃত্বে রাখেন। আমীন।’

‘আপনি বাংলাদেশের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড ছাড়া তো বাংলাদেশ বাঁচতে পারে না। এদেশের মানুষের অনুমতি না নিয়ে যদি আপনি চাল যান, তাহলে এদেশের মানুষ আপনাকে ক্ষমা করবে না। প্রয়োজনে গণভোটের আয়োজন করুন। গুটি কয়েকজন নির্বাচনমুখী মানুষের চাপে যদি আপনি ভুলে যান, এদেশের কোটি কোটি মানুষের প্রাণের দাবির কথা, তাহলে এটা হবে লজ্জার। হে আল্লাহ- পাগলা মসজিদের মাধ্যমে আমার কথাগুলো নোবেল বিজয়ীর কানে পৌঁছে দিও। আমীন’।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল ১১টি দানবাক্সের ২৮ বস্তা টাকা গণনা করে পাওয়া গিয়েছিল সর্বোচ্চ ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। পাওয়া গিয়েছিল বেশকিছু বিদেশি মুদ্রা ও সোনা-রূপার অলংকার। এ ছাড়া গত ৪ জুলাই থেকে দূরদূরান্তের ভক্তদের জন্য চালু করা হয় ডোনেশন ওয়েবসাইট। সেখানেও গতকাল শুক্রবার পর্যন্ত পাওয়া গেছে ৫ লাখ ৩০ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category