ফ্যাসিস্ট সরকার পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল তা ধরে রাখতে হবে দেশের স্বার্থে। কোনো অপশক্তি যেন এই ঐক্য নষ্ট করতে না পারে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রোববার (৩১ আগস্ট) সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা জানিয়েছেন।
উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল চায় আগামী নির্বাচনকে বানচাল করতে। এজন্য হঠাৎ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য সব চেষ্টা করছে সরকার।
এই সরকার দায়িত্ব নেয়ার পর ১২৩টি সংগঠন ১ হাজার ৬’শ ৪টি অবরোধ হয়েছে শুধু রাস্তায়। এতে দুর্ভোগ হয়েছে মানুষের। দাবি দাওয়ার জন্য রাস্তায় না নেমে নির্দিষ্ট কোনো জায়গা বা সোহরাওয়ার্দী উদ্যানে করার অনুরোধ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।