তাইতো আত্মবিশ্বাসে চনমনে থাকা বাংলাদেশ দল প্রসঙ্গে শ্রীলঙ্কান ক্রিকেট দলের অধিনায়ক চারিথ আসালাঙ্কা বলেছেন, ‘আমার মনে হয় আমরা সবাই জানি যে তারা এই মুহূর্তে সত্যিই ভালো করছে এবং আমরা তাদের বিপক্ষে শ্রীলঙ্কায় সিরিজ হেরেছি। আমি মনে করি সিরিজ হারলেও আমরা এখনও পর্যন্ত ভালো ক্রিকেট খেলেছি এবং আমরা কেবল আমাদের মূল বিষয়গুলো এবং পরিকল্পনাগুলো সঠিকভাবে অনুসরণ করতে এবং ভালোভাবে কার্যকর করতে চাই।’
অধিনায়ক বলেন, ‘এটি আসলে ভক্তদের জন্য একটি রাইভালারি এবং আমি মনে করি আমাদের খেলোয়াড়দের জন্য, এটি একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই। আমরা শুধু বাংলাদেশকে এবং অন্যান্য দেশগুলোকেও একটি ভালো খেলা উপহার দিতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি কিছুটা হ্যাঁ (রাইভালারি অনুপ্রেরণা দেয়) এবং তবে আমি মনে করি একই সাথে, এটি আমাদের জন্য কেবল একটি খেলা এবং আমরা কেবল আমাদের মূল বিষয়গুলো এবং আমাদের পরিকল্পনাগুলো সঠিকভাবে অনুসরণ করি।’







