• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

মাগুরা-২ আসনে হেভিওয়েট প্রার্থী কৃষিবিদ ড. আলী আফজাল!

নিজস্ব প্রতিবেদক / ৫৭৩ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাগুরা-২ আসনে জমে উঠেছে রাজনৈতিক আলোচনার বাজার। ঐতিহ্যগতভাবে আলোচিত এই আসনে এবার নতুন মাত্রা যোগ করেছেন কৃষিবিদ ড. আলী আফজাল। শিক্ষাগত ও গবেষণামূলক সাফল্য, সততা এবং গ্রহণযোগ্য ভাবমূর্তির কারণে তিনি এখন হেভিওয়েট প্রার্থীর তালিকায় উঠে এসেছেন। তরুণদের মধ্যে তাঁর জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে, যা রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

ড. আলী আফজাল দেশের কৃষি গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মাঠপর্যায়ের কৃষকদের সাথে সরাসরি কাজ করে উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষাবাদ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিয়েছেন। ফলে কৃষকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি।

অতীতে জোট সরকারের সময়ে জামায়াতের সাবেক কৃষিমন্ত্রী মতিউর রহমান নিজামির অধীনে কৃষি মন্ত্রণালয় পরিচালনার সময় স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করার দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল। অনেক বিশেষজ্ঞ মনে করেন, কৃষি মন্ত্রণালয়ে যে সুশাসন ও পরিকল্পনামূলক কার্যক্রম পরিচালিত হয়েছিল, তা দেশব্যাপী প্রশংসিত হয়েছিল। সেই ধারাবাহিকতা ও ইতিবাচক ঐতিহ্যের সাথে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে ড. আলী আফজালের নাম আসছে আলোচনায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাগুরা-২ আসন বরাবরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশাপাশি এবার তরুণদের পছন্দের প্রার্থী হিসেবে ড. আলী আফজালের নাম ঘুরছে মাঠপর্যায়ে। বিশেষ করে শিক্ষিত ও প্রবাসী ভোটারদের বড় একটি অংশ মনে করছেন—সততা, দক্ষতা, জ্ঞান এবং আধুনিক দৃষ্টিভঙ্গিই সময়ের দাবি, যা ড. আলী আফজালের মধ্যেই প্রতিফলিত হচ্ছে।

তবে শুধু জনপ্রিয়তা নয়, নির্বাচনে জয়লাভের জন্য দলীয় মনোনয়ন, সাংগঠনিক শক্তি এবং রাজনৈতিক অভিজ্ঞতার মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তাঁকে। এখন দেখার বিষয়, তিনি কতটা দক্ষতার সাথে এসব চ্যালেঞ্জ পেরিয়ে এগিয়ে যেতে পারেন।

একটি বিষয় স্পষ্ট—ড. আলী আফজালের নাম যুক্ত হওয়ায় মাগুরা-২ আসনের প্রতিদ্বন্দ্বিতা আরও জমজমাট হয়েছে। তরুণদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হলে তিনি শুধু একজন প্রার্থীই নন, বরং আগামী দিনের যোগ্য নেতৃত্ব হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন।

মাঠপর্যায়ের খোঁজখবর বলছে, সাধারণ ভোটারদের একটি বড় অংশ ড. আলী আফজালের প্রার্থিতা নিয়ে আশাবাদী।

শালিখা উপজেলার এক তরুণ ভোটার বলেন, “আমরা পরিবর্তন চাই। উন্নয়ন চাই। ড. আলী আফজালের মতো শিক্ষিত মানুষ যদি নেতৃত্ব দেন, তাহলে আমরা নতুন কিছু আশা করতে পারি।”

এক প্রবীণ কৃষক জানান, “কৃষকের পাশে সবসময় থেকেছেন তিনি। কৃষির উন্নয়ন করলে গ্রাম বাঁচবে, গ্রাম বাঁচলে দেশ বাঁচবে।”

স্থানীয় ব্যবসায়ী মহলের মত, “রাজনীতির বাইরে থেকেও মানুষের জন্য কাজ করেছেন ড. আলী আফজাল। তাই জনগণের আস্থা তিনি দ্রুত অর্জন করছেন।”

সব মিলিয়ে মাগুরা-২ আসনে তাঁর প্রার্থিতা তরুণদের আগ্রহ, কৃষকদের সমর্থন এবং সাধারণ ভোটারদের প্রত্যাশাকে নতুনভাবে উজ্জীবিত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category