• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

সেনাবাহিনীর অভিযানে ভারতীয় ওষুধ ও সাবান কাভার ভ্যান সহ চালক আটক

জাহিদুল ইসলাম জাহিদ, সিলেট জৈন্তাপুর প্রতিনিধি / / ৭৮ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

সিলেটের জৈন্তাপুরে সেনাবাহিনীর গোয়েন্দা শাখার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি চেকপোস্টে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও সাবানসহ একটি কাভার ভ্যান আটক করা হয়েছে।

হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (৩১শে অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প (২৭ বীর) কর্তৃক তামাবিল মহাসড়কে ক্যাম্পের সামনে চেকপোস্টে অভিযানকালে জৈন্তাপুর থেকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান তল্লাশি করা হয়। তল্লাশিতে ভ্যানটিতে অবৈধভাবে ভারত থেকে আনা বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ ও সাবান পাওয়া যায়।পরে কাভার ভ্যানটি, চালকসহ, সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে আসা হয়।
এ সময় অভিযানে জব্দকৃত পণ্যের তালিকা পাওয়া যায়MINOTUEAT-10%,GLOVIVA CREAM, MEGANOIN-20mg , GLOBRIGHT CREAM , LUDERM SOAP, EBENIL CREAM,H-TREAT TABLET এবং UNISORLEN TABLET যার সর্বমোট বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৮৭ হাজার ৬৯০ টাকা সমপরিমাণ।

এ সময় কাভার্ডভ্যানে থাকা চালককে আটক করা হয়েছে। আটক হওয়া চালকের নামনাম – মঈন উদ্দিন (২৫)। সে জৈন্তাপুর উপজেলার বাউরভাগ গ্রামের মুহিবুর রহমানের পুত্র। পরে বিকাল ৩টা ৫০ মিনিটে আটককৃত কাভার ভ্যান, চালক ও জব্দকৃত ওষুধসমূহ প্রাথমিক প্রক্রিয়া শেষে ৪৮ বিজিবি’র নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category