• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইজে’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে আজ

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো / / ১২৪ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার এর অধীনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৫-২০২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ উপলক্ষ্যে সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয় এবং প্রস্তাবিত সংশোধনীসহ গণমাধ্যম সংস্কার, কমিশনের সুপারিশ ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন, শীর্ষক মতবিনিময় ও সমাবেশের আয়োজন করেছে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজ।

সমাবেশটি আজ ৮ নভেম্বর ২০২৫ শনিবার সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক রংপুর টাউন হলের মাঠে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ আব্দুল্লাহ।

এতে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জেলা সভাপতি জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) জনাব এ বি এম রফিকুল ইসলাম ও আরপিইউজে সভাপতি জনাব সালেকুজ্জান সালেক। এতে জাতীয় ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সভা সঞ্চালনা করবেন আরপিইউজে সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।

সমাবেশে আপনার/আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আপনার/আপনাদের এই মূল্যবান উপস্থিতি বাংলাদেশের সাংবাদিকদের অধিকার এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার কার্যক্রমকে বেগবান করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category