• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

গুঞ্জন উড়িয়ে দিয়ে শ্রীলঙ্কা যাচ্ছেন শাকিব, সঙ্গী ৩ নায়িকা

অনলাইন ডেস্ক / / ৭১ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

চিত্রনায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’। দেশের গণ্ডি পেরিয়ে এবার শ্রীলঙ্কায় হতে যাচ্ছে সিনেমাটির দৃশ্যধারনের কাজ। আগামী সপ্তাহে সিনেমাটির বিদেশি অংশের শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। এই পর্বে তার সঙ্গে থাকবেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকায় ‘প্রিন্স’-এর শুটিং শুরু হয়েছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। প্রাথমিক পর্বের শুটিং শেষ করে পুরো ইউনিট শ্রীলঙ্কায় যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নব্বই দশকের আলোচিত ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’ সিনেমা—এমন গুঞ্জন শুরুতে ছড়ালেও বিষয়টি স্পষ্টভাবে নাকচ করেন পরিচালক হায়াত। তার ভাষ্য অনুযায়ী, সিনেমাটি কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নয়; এ ধরনের আলোচনা সম্পূর্ণই গুজব।

আসন্ন ঈদুল ফিতরে মুক্তিকে লক্ষ্য করে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে তিন নায়িকা হিসেবে থাকছেন—জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর।

এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজ প্রমুখ।

প্রসঙ্গত, দেশের বাইরে শুটিং ও তারকাবহুল হওয়ার কারণে শুরু থেকেই ‘প্রিন্স’ নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category