রাজশাহীর মোহনপুরের সাঁকোয়া গ্রামের ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত-বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় আলাউদ্দিন নামে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন।
আজ শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে মোহনপুর উপজেলার সাঁকোয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হওয়ার ঘটনায় জামায়াতের নেতাকর্মীরা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে রেখেছেন।
এ ঘটনার পর থেকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে রাজশাহী-নওগাঁ অবরোধ করে রেখেছেন। এছাড়া একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।