• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

অনলাইন ডেস্ক / / ৪৩ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। খবর আল জাজিরার।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইনের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহরাইন এলাকায় অবস্থিত মার্কিন ঘাঁটিকে কঠিন ও তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের দাবি, কেশম দ্বীপের একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্টে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ওই হামলার ফলে কেশম দ্বীপের প্রায় ৩০টি গ্রামের পানির সরবরাহ ব্যাহত হয়েছে।

এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মানামাসহ বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্কতাসংকেত (এয়ার রেইড সাইরেন) বাজানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মন্ত্রণালয়টি বাসিন্দাদের শান্ত থাকার এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category