নিহত হেলাল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নূর আলমের ছেলে। তিনি শারজাহর ‘নূর আল কামাল পেইন্ট কনট্রাকটিং’ নামের একটি প্রতিষ্ঠানে রংমিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে ২০২৩ সালের নভেম্বরে আরব আমিরাতে পাড়ি জমান হেলাল। গত শনিবার তাঁর এক সহকর্মীর মাধ্যমে বাড়িতে মৃত্যুর খবর পৌঁছায়। পরিবারের দাবি, হেলালকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
নিহতের বাবা নূর আলম আর্তনাদ করে বলেন, ‘আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করে মরদেহ টয়লেটে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি বাংলাদেশ সরকারের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’







