• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে রসিক প্রশাসককে গণসংবর্ধনা কুমিল্লা সিটি করপোরেশনের ড্রেন নির্মাণে অনিয়ম, পথচারীদের জন্য মরণ ফাঁদ দেবিদ্বারে মাদরাসার দেয়াল চাপায় শিক্ষার্থীর মৃত্যু বিশ্ব বাজারে কমলো জ্বালানি তেলের দাম “সাংবাদিকদের সুরক্ষা আইন ও “১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ”কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান বৈশাখী রঙে রঙিন দিনাজপুর সরকারি কলেজ, বসুন্ধরা শুভসংঘের বর্ণাঢ্য আয়োজন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আবারও রিমান্ডে ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের পছন্দমতো খেলনা কিনে দিলো বসুন্ধরা শুভসংঘ নাইক্ষ্যংছড়িতে গ্রামীণ সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ এলজিইডি’র বিরুদ্ধে চুল টেনে লাল কার্ড দেখলেন আর্জেন্টাইন তারকা

চুল টেনে লাল কার্ড দেখলেন আর্জেন্টাইন তারকা

অনলাইন ডেস্ক / / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

প্রতিপক্ষ দল লিডস ইউনাইটেডের স্ট্রাইকার ডোমিনিক কালভের্ট-লুইনের চুল টানার অভিযোগে লাল কার্ড দেখেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।

একে ‘সবচেয়ে বাজে সিদ্ধান্তগুলোর একটি’ বলে মন্তব্য করেছেন ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক। খবর বিবিসির।

২৮ বছর বয়সী মার্তিনেজকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি পল টিয়ের্নি। এর ফলে মার্তিনেজ তিন ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন, যদিও ম্যাচ শেষে ক্যারিক ইঙ্গিত দেন যে ক্লাবটি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারে।

প্রথমার্ধে নোয়াহ ওকাফোর জোড়া গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা। এ সময় প্রতিপক্ষ স্ট্রাইকার কালভের্ট-লুইনকে থামাতে গিয়ে তার চুল ধরেন মার্তিনেজ, যদিও এর আগে তিনি নিজেই মুখে আঘাত পেয়েছিলেন।

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর পরামর্শে টিয়ার্নি পিচসাইড মনিটরে ঘটনাটি পর্যালোচনা করেন এবং পরে মার্তিনেজকে লাল কার্ড দেখান।

তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ক্যারিক বলেন, ‘এটা আমার দেখা সবচেয়ে বাজে সিদ্ধান্তগুলোর একটি। কালভের্ট-লুইন তার হাত দিয়ে লিচার (মার্তিনেজ) মুখে আঘাত করতে পারে, আর লাল কার্ড পায় মার্টিনেজ! অবিশ্বাস্য।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category