• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ
পাবনার ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টেউটিন বিতরণ পাবনা ভাঙ্গুড়ায় জেলা প্রশাসকের আগমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর ২৯ তম কনভেনশন র‌্যালি অনুষ্ঠিত: এবাররে কল-একতাতে সমৃদ্ধি ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট: আওয়ামীপন্থী কথিত সাংবাদিককে নিয়ে নিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল নারায়ণগঞ্জ ফারিয়া গার্মেন্টস এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার নারায়ণগঞ্জ নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রের ডিএনডি লেক থেকে লাশ উদ্ধার যে কোনো সময় এক দ্বীপরাষ্ট্রে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীকে চুড়ি পরিয়ে রাখা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী ঘুরে দাঁড়াচ্ছে তেহরান, যুদ্ধে ক্ষতিগ্রস্ত আবাসন জামানত প্রদান শুরু

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল, কোন অঞ্চলের টিকিট মিলবে কখন

অনলাইন ডেস্ক/ / ২৪ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল বুধবার (১৩ মে) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। প্রথম দিন বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ রেলওয়ে এ সংক্রান্ত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের সুবিধার জন্য পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট আলাদা সময়ে ছাড়া হবে।

সকাল ৮টা থেকে পাওয়া যাবে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট। আর পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

রেলের ঘোষণা অনুযায়ী টিকিট বিক্রির সময়সূচি হলো—

১৩ মে: ২৩ মে যাত্রার টিকিট
১৪ মে: ২৪ মে যাত্রার টিকিট
১৫ মে: ২৫ মে যাত্রার টিকিট
১৬ মে: ২৬ মে যাত্রার টিকিট
১৭ মে: ২৭ মে যাত্রার টিকিট

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, টিকিট শুধুমাত্র রেলের নির্ধারিত অনলাইন ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে সংগ্রহ করা যাবে। অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনাবেচা না করার জন্য যাত্রীদের সতর্ক করা হয়েছে।

একই সঙ্গে রেলওয়ের অফিসিয়াল প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোথাও অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ঈদযাত্রা ঘিরে অনলাইনে প্রতারণা এড়াতে যাত্রীদের বাড়তি সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category