• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ
পাবনার ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টেউটিন বিতরণ পাবনা ভাঙ্গুড়ায় জেলা প্রশাসকের আগমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর ২৯ তম কনভেনশন র‌্যালি অনুষ্ঠিত: এবাররে কল-একতাতে সমৃদ্ধি ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট: আওয়ামীপন্থী কথিত সাংবাদিককে নিয়ে নিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল নারায়ণগঞ্জ ফারিয়া গার্মেন্টস এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার নারায়ণগঞ্জ নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রের ডিএনডি লেক থেকে লাশ উদ্ধার যে কোনো সময় এক দ্বীপরাষ্ট্রে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীকে চুড়ি পরিয়ে রাখা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী ঘুরে দাঁড়াচ্ছে তেহরান, যুদ্ধে ক্ষতিগ্রস্ত আবাসন জামানত প্রদান শুরু

পাবনার ভাঙ্গুড়ায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি | / ৩৮ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আজ সোমবার ১১ মে দুপুর ২ টায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মমতাজ খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মওলানা মোঃ আলী আছগার ৭০,পাবনা-০৩ এলাকার মাননীয় সংসদ সদস্য। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফুজ্জামান নির্বাহী কর্মকর্তা ভাঙ্গুড়া উপজেলা,পাবনা।

ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর ইকবাল হিরোক সরদার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হালিম মাযহার,ভাঙ্গুড়া পৌরসভা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম কমিশনার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম বাহার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম বিদ্যুৎ প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশ গড়া ও নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভালো লেখাপড়ার বিকল্প কোন রাস্তা নেই, তোমার নিজ ও পরিবারের জন্য অবশ্যই তোমাকে মানুষের মত মানুষ হতে হবে,আর মানুষের মত মানুষ হতে গেলে তোমাকে আরো ভালোভাবে পড়াশোনা করতে হবে, ভালো পড়াশোনা না করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না,তাই তোমাকে ভালো লেখাপড়ার করে মেধাবী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে,তবই দেশ ও তোমার মঙ্গলময় জীবন গড়তে পারবে।
বিশেষ অতিথি মোঃ আরিফুজ্জামান বলেন মেধাবী হতে চাইলে প্রথমে অবশ্যই তোমাদের কে ভালো পড়ালেখা করতে হবে, ভালো পড়ালেখার ব্যতীত কেউও ভালো কিছু করতে পারে না।

মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম তার ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য একটি মুল্যবান কথাই বলেন নিয়মিত স্কুলে আসতে হবে এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে ভালো পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।
এসময়ে আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারি ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

সভাপতি তার বক্তব্যে এই সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত সকল কে ধন্যবাদ জানিয়ে আজকের মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের সংবর্ধনা অনুষ্ঠান শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category